কত দাম, কোথায় পাওয়া যাবে Realme 2?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অগাস্ট 2018 13:02 IST
হাইলাইট
  • 28 অগাস্ট লঞ্চ হবে Realme 2
  • কোম্পানি জানিয়েছে 10,000 টাকার নীচে এই ফোন বাজারে বিক্রি করা হবে
  • Realme 2 ফোনে একটি বিশাল 4230 mAh ব্যাটারি থাকবে

Qualcomm এর সাথে হাত মিলিয়ে Snapdragon প্রসেসার সহ লঞ্চ হবে Realme 2।

কিছুদিন আগেই টিজারে দেখা গিয়েছিল Realme 2। আগামী 28 অগাস্ট লঞ্চ হবে নতুন এই ফোন। এবার জানা গেল শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে নতুন Realme 2। প্রসঙ্গত কোম্পানির আগের মডেল Realme 1 শুধুমাত্র Amazon থেকেই কেনা যায়। এর সাথেই কোম্পানি জানিয়েছে 10,000 টাকার নীচে এই ফোন বাজারে বিক্রি করা হবে। এই প্রথম 10,000 টাকার নীচে কোন ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে। ভারতে এক লঞ্চ ইভেন্টে আগামী 28 অগাস্ট লঞ্চ হবে Realme 2।

কোম্পানি জানিয়েছে শুধুমাত্র Flipkartথেকেই Realme 2 কেনা যাবে। এর সাথেই জানানো হয়েছে Realme 2 তে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। প্রসঙ্গত Realme 1ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল না। Realme 2 ফোনে একটি বিশাল 4230 mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। যা Realme 1 ফোনের 3410 mAh ব্যাটারির থেকে 20 শতাংশ বড়। এর সাথেই ফোনের পিছনে ব্র্যান্ডের নিজস্ব ডায়ম্নড কাট ডিজাইন দেখা যাবে।

Oppo-র সাব ব্র্যান্ড Realme। ভারতের তরুন প্রজন্মের কথা মাথায় রেখে Realme ব্র্যান্ড লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। Qualcomm এর সাথে হাত মিলিয়ে Snapdragon প্রসেসার সহ লঞ্চ হবে Realme 2। তবে Realme 2 ফোনে ঠিক কোন চিপসেট ব্যবহার হবে তা জানায়নি Oppo। প্রসঙ্গত Realme 1 ফোনে ব্যবহার হয়েছিল MediaTek Helio P60 চিপসেট।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.