কবে লঞ্চ হবে Realme 3? জেনে নিন স্পেসিফিকেশান

নতুন ফ্ল্যাগশিপ লঞ্চের দিন ঘোষণা করল Realme। ইতিমধ্যেই Realme 3 লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে পৌঁছেছে। আগামী 4 মার্চ এক ইভেন্টে লঞ্চ হবে Realme 3।

কবে লঞ্চ হবে Realme 3? জেনে নিন স্পেসিফিকেশান

4 মার্চ এক ইভেন্টে লঞ্চ হবে Realme 3

হাইলাইট
  • Realme 3 launch has been announced on Twitter
  • Realme also sent out media invites to confirm the new phone launch
  • The event will begin at 12:30pm IST on March 4
বিজ্ঞাপন

বেশ কয়েক দিন ধরেই Realme 3 ফোনের একের পর এক ঝলক সামনে এসেছে। এবার কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ লঞ্চের দিন ঘোষণা করল Realme। ইতিমধ্যেই Realme 3 লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে পৌঁছেছে। আগামী 4 মার্চ এক ইভেন্টে লঞ্চ হবে Realme 3। এই ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর MediaTek Helio P70 চিপসেট।

এছাড়াও সম্প্রতি এক Twitter পোস্টে Realme 3 লঞ্চ ইভেন্টের দিন ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। এই ছবিতে জানানো হয়েছে আগামী 4 মার্চ দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে Realme 3।

realme

এই সপ্তাহে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানা গিয়েছিল Realme 3 ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এই ফোনের পিছনে থাকছে ফিঙ্গারিপ্রিন্ট সেন্সার। Realme 1 ফোনের মতোই Realme 3 এর পিছনে থাকবে ডায়মন্ড কাট ডিজাইন।

সম্প্রতি Android Authority ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে Realme 3। RMX1821 আর RMX1825 নামে বাজারে আসবে এই দুটি ভেরিয়েন্ট। একটি ভেরিয়েন্টে থাকছে MediaTek Helio P60 চিপসেট আর অন্যটিতে থাকবে MediaTek Helio P70 চিপসেট। শুধুমাত্র ভারতে পাওয়া যাবে এই স্মার্টফোন। কিছু দিন আগে ইন্টারনেটে Realme A1 নামে যে স্মার্টফোনের খবর সামনে এসেছিল সেটি আসলে Realme 3।

একাধিক সাক্ষাৎকারে ও সোশ্যাল মিডিয়া পোস্টে Realme প্রধান মাধক শেঠ জানিয়েছেন 2019 সালের প্রথমার্ধে ভারতে আসবে নতুন স্মার্টফোন। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »