লঞ্চের আগেই দেখে নিন Realme 6 Pro -র দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 ফেব্রুয়ারি 2020 15:52 IST
হাইলাইট
  • Realme 6 Pro তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • এই ফোনে থাকছে Snapdragon 720G চিপসেট
  • 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে

তিনটি রঙে পাওয়া যাবে Realme 6 Pro

5 মার্চ লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। ইতিমধ্যেই Realme জানিয়েছে এই দুই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এবার Geekbench ওয়েবসাইটে Realme 6 Pro -র স্পেসিফিকেশন ফাঁস হল। 5 মার্চ নতুন দিল্লিতে এক অনুষ্ঠান থেকে এই দুই ফোন গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে চিনের কোম্পানিটি।

RMX2061 পডেল নম্বরে Geekbench ওয়েবসাইটে নতুন ফোনটি দেখা গিয়েছে। আগামী সপ্তাহে Realme 6 Pro নামে এই ফোন লঞ্চ হবে।  এই ফোনে রয়েছে 8GB RAM। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। সঙ্গে রয়েছে একটি Qualcomm 1.8GHz অক্টা-কোর প্রসেওসর। এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকতে পারে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল-কোর পরীক্ষায় 571 স্কোর করেছে Realme 6 Pro। অন্যদিকে মাল্টি-কোর টেস্টে এই ফোন পেয়েছে 1676।

Advertisement

64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3

Realme 6 Pro -তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে 

এছাড়াও সম্প্রতি 91Mobiles -এ প্রকাশিত অন্য এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। দুটি ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Realme 6 Pro  তে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

Advertisement

Realme 6 ও Realme 6 Pro -র ছবি প্রকাশ্যে এসেছে 

এছাড়াও সম্প্রতি এক রিপোর্টে এই দুই ফোনের দাম সামনে এসেছে। Realme 6 Pro -র দাম শুরু হতে পারে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকবে 4GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে Realme 6 -এর দাম শুরু হতে পারে 9,999 টাকা থেকে। যদিও Flipkart বা Realme -র তরফ থেকে এখনও এই দুই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Decent selfie cameras
  • Good all-round performance
  • Solid battery life and quick charging
  • Bad
  • Preinstalled bloatware
  • Somewhat bulky
  • Cameras could do better in low light
 
KEY SPECS
Display 6.60-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.