দীপাবলির আগে 64 মেগাপিক্সেল ক্যামেরার ফোন লঞ্চ করবে Realme

Realme জানিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনে থাকবে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর। সম্প্রতি এই 64 মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সর নিয়ে এসেছিল Samsung।

দীপাবলির আগে 64 মেগাপিক্সেল ক্যামেরার ফোন লঞ্চ করবে Realme

64 মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন

হাইলাইট
  • একাধিক Realme ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • 27 অস্টোবরের আগে ভারতে আসবে এই ফোন
বিজ্ঞাপন

Xaiomi -র ঘোষনার এক দিন পরেই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের ঘোষনা করল Realme। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি। Realme জানিয়েছে শিঘ্রই একাধিক Realme  ফোনে কোয়াড ক্যামেরা দেখা যাবে। ভবিষ্যতে Realme, Realme Pro ও Realme X সিরিজের একাধিক ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা যাবে। কোম্পানির পরবর্তী দুই স্মার্টফোন Realme 5 আর Realme 5 Pro ফোনের পিছনেও চারটি করে ক্যামেরা থাকবে। Realme জানিয়েছে দীপাবলির আগে ভারতে এই ফোন লঞ্চ হবে। অর্থাৎ 27 অস্টোবরের আগে ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।

Realme জানিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনে থাকবে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর। সম্প্রতি এই 64 মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সর নিয়ে এসেছিল Samsung। ট্যুইটারে Realme জানিয়েছে কোম্পানিরি পরবর্তী স্মার্টফোন Realme 5 আর Realme 5 Pro ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকবে।

realme 64 megapixel camera 1 gadget360 Realme 64-megapixel

প্রোটেকটিভ কেসের ভিতরে Realme -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

Realme জানিয়েছে অনেক দিন ধরেই Samsung এর সাথে কাজ করছে কোম্পানি। এই সেন্সর লঞ্চ হওয়ার পর থেকে শুরু হয়েছিল ফোন তৈরীর কাজ।

“বাজারে সবথেকে বেশি রেজোলিউশন ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করাই আমাদের লক্ষ্য। তাই GW1 সেন্সর লঞ্চ হওয়ার আগে থেকেই আমরা প্রোটোটাইপ নিয়ে ফোন তৈরীর কাজ শুরু করেছিলাম।” জানিয়েছে Realme।

কোম্পানি জানিয়েছে ফোনের পিছনের চারটি ক্যামেরায় প্রাইমারি সেন্সর ছাড়াও থাকবে ‘সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা', একটি 2x টেলিফটো ক্যামেরা আর একটা আলট্রা ম্যাক্রো ফটোগ্রাফি ক্যামেরা থাকবে।

64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরায় তোলা একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে Realme। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল ছবি তোলা যাবে। তবে এই সেন্সরের চারটি পিক্সেল একত্রিত হয়ে 16 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে এই সেন্সর। এর ফলে ছবিতে দারুন ডিটেল পাওয়া যাবে।

তবে ক্যামেরা ছাড়া পরবর্তী স্মার্টফোন সম্পর্কে অন্য কোন তথ্য জানায়নি চিনের কোম্পানিটি। Realme জানিয়েছে দীপাবলির আগেই ভারতে আসবে কোম্পানির 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার স্মার্টফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »