Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল

Realme C100i ভারতীয় ভ্যারিয়েন্টে 120Hz ডিসপ্লে এবং 6,500mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল

Photo Credit: Realme

Realme C100i Indian variant has a 6,500mAh battery

হাইলাইট
  • Realme C100i ভারতে 6,500mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • স্মার্টফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • Realme C100i আগস্ট 27 ভারতে লঞ্চ হবে
বিজ্ঞাপন

Realme C100i চলতি সপ্তাহে ভারতে আসছে। আজ রিয়েলমির নতুন বাজেট ফোনের লঞ্চের তারিখ এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। সংস্থা নিশ্চিত করেছে যে হ্যান্ডসেটটি স্মুদ 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে ও শক্তিশালী 6,500mAh ব্যাটারি অফার করবে। এটি আর্মরশেল প্রোটেকশনের সঙ্গে বাজারে আসবে বলেও জানানো হয়েছে। আরেকটি রিপোর্ট Realme C100i মডেলের MRP ও লঞ্চ প্রাইস ফাঁস করেছে। রিয়েলমির একই নামে একটি ফোন গ্লোবাল মার্কেটে বিক্রি হয়। কিন্তু ভারতে যে মডেল আসতে চলেছে, তার ডিজাইন এবং স্পেসিফিকেশন ভিন্ন হবে। এটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে।

Realme C100i ভারতে আগস্ট 27 লঞ্চ হবে

Realme C100i ভারতে এই বৃহস্পতিবার (আগস্ট 27) অফিসিয়ালি রিলিজ হবে। এটি একটি 4G স্মার্টফোন। লঞ্চের দিনই স্মার্টফোনের সেল শুরু হবে। ডিভাইসটি সিলভার ও ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এতে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকবে।

টিপস্টার সঞ্জু চৌধুরির দাবি, Realme C100i ভারতে 14,999 টাকায় লঞ্চ হবে। এটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। ফোনের ম্যাক্সিমাম রিটেল প্রাইস 25,999 টাকা। ডিভাইসের সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ওয়াটারড্রপ নচযুক্ত 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ফোনটি রান করবে Unisoc T7250 প্রসেসরে।

রিয়েলমি সি100আই ভারতীয় ভ্যারিয়েন্ট 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করবে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে সফটওয়্যারের দিক থেকে Realme UI 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

প্রসঙ্গত, Realme C100i-এর আগের দিন (আগস্ট 26) ভারতে লঞ্চ হচ্ছে Realme P4s 5G। এটি 8,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, ট্রিপল IP রেটিং, ও ফ্ল্যাগশিপ Samsung ডিসপ্লের সঙ্গে আসছে। এটি দুটি রঙে বিক্রি হবে এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে। এতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ও Hyper Vision+ AI চিপ থাকবে।

ফোনকে জল এবং ধুলোর ক্ষতি থেকে সুরক্ষিত রাখবে IP66 + IP68 + IP69 রেটিং। ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট-যুক্ত ডিসপ্লে মিলবে। রিয়েলমির নতুন স্মার্টফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকছে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »