Realme বর্ষশেষে বড় ধামাকা নিয়ে হাজির, শীঘ্রই লঞ্চ হচ্ছে Narzo সিরিজের দুই নতুন ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 ডিসেম্বর 2025 18:43 IST
হাইলাইট
  • Realme অ্যামাজনে দুই নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে
  • ফোনগুলি Narzo সিরিজের অধীনে আসতে পারে
  • দুই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে

Realme teases two new smartphones via Amazon

Photo Credit: Realme

Realme C85 5G ও Realme P4x 5G এক সপ্তাহেরও কম ব্যবধানে ভারতে রিলিজ হয়েছে। আজ Realme Watch 5 নামে এ দেশে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে সংস্থা। তবে এখানেই থেমে নেই তারা। মনে করা হচ্ছে, এবার Narzo সিরিজের অধীনে একজোড়া নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে রিয়েলমি। কারণ Amazon ইন্ডিয়ার মাধ্যমে দু'টি ফোনকে টিজ করেছে ব্র্যান্ড। ওই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে কমিক স্টাইলের টিজার প্রকাশ করে দুই নতুন ফোনের আগমনের ইঙ্গিত দিয়েছে তারা। "সামথিং বিগ ইজ টু অ্যারাইভ" ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, ফোনগুলির লঞ্চ একেবারেই সামনে।

Realme Narzo সিরিজের নতুন ফোন শীঘ্রই লঞ্চ হবে

রিয়েলমি এখনও অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা না করলেও, অ্যামাজনে নার্জো সিরিজের নতুন ফোনের টিজিং শুরু করেছে। 'দ্য সিটি গট সুপারচার্জড' এবং 'পাওয়ার ম্যাক্সের' মতো ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে প্রচার চালাচ্ছে ব্র্যান্ডটি। এর থেকে অনুমান করা যায়, রিয়েলমি নার্জো সিরিজের আসন্ন দুই ডিভাইসে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা পাওয়া যাবে।

Advertisement

ফোনগুলির টিজারে দেখা ডিজাইনের ভিত্তিতে নিশ্চিত করা যায় যে, আসন্ন রিয়েলমি নার্জো ফোনদ্বয়ে ভিন্ন স্টাইলের ক্যামেরা মডিউল থাকবে। একটি স্মার্টফোনের পিছনের অংশে পিছনের অংশে আয়তকার আকৃতির উল্লম্বভাবে অবস্থিত ক্যামেরা সেটআপ রয়েছে। এর ভিতরে তিনটি মূল ক্যামেরা সেন্সর আছে। এতে আরও দু'টি গোল কাটআউট লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ হতে পারে।

দ্বিতীয় ফোনটির পিছনে তিনটি ক্যামেরা সেন্সর ত্রিভুজাকার বিন্যাসে স্থাপন করেছে রিয়েলমি। উপরের ডান কোণে এলইডি ফ্ল্যাশ বর্তমান। এছাড়া, ফোনগুলির  ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। তবে রিয়েলমি ফোন দু'টির স্পেসিফিকেশন ধাপে ধাপে প্রকাশ করবে বলে জানিয়েছে। পরবর্তী তথ্য ডিসেম্বর 7 প্রকাশিত হবে৷ সেই দিনেই সম্ভবত লঞ্চ ডেট ঘোষণা হবে। ফোনগুলি Amazon Specials হিসেবে বিক্রি হবে। অর্থাৎ, এই প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি পাওয়া যাবে।

জানিয়ে রাখি, Realme P4x 5G আজ ভারতে রিলিজ হয়েছে। ব্যাঙ্ক ডিসকাউন্ট যোগ করে ফোনটি 13,499 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোন MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। এটি 144 হার্টজ ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 90FPS গেমিং, 5,300 স্কোয়ার মিমি VC কুলিং সিস্টেম, IP64-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ বিভিন্ন ফিচার্স রয়েছে।

Advertisement

অন্য দিকে, Realme C85 5G গত সপ্তাহে ভারতে এসেছে। ফোনটির তিনটি মুখ্য আকর্ষণ হল 144 হার্টজ Ultra ব্রাইট ডিসপ্লে, IP69 Pro স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং শক্তিশালী 7,000mAh ব্যাটারি। দাম 15,499 টাকা (4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme Narzo, Realme, Narzo, Amazon, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.