লঞ্চের আগে সামনে এল Realme X ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মে 2019 16:01 IST
হাইলাইট
  • Realme X ফোনে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার
  • থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
  • এই ফোনে Snapdragon 710 চিপসেট দেখা গিয়েছে

Realme X আর Realme X Youth Edition ফোনে থাকতে পারে Snapdragon 710 চিপসেট

15 মে লঞ্চ হবে Realme X। একই সাথে লঞ্চ হবে Realme X Youth Edition। ইতিমধ্যেই TENNA ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এবার Geekbench ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। নতুন Realme ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS স্কিন। Geekbech ওয়েবসাইটে দেখা গিয়েছে Realme X ফোনে Snapdragon 710 চিপসেটের সাথে থাকছে 8GB RAM।

সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 3 Pro ফোনেও Snapdragon 710 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Geekbench ওয়েবসাইটে Realme X ফোনেও একই চিপসেট দেখা গেল। যদিও সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল Realme X ফোনে Snapdragon 730 চিপসেট আর 8GB RAM থাকবে। 4GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

Realme X ছাড়াও 15 মে লঞ্চ হবে Realme X Youth Edition। একাধিক রিপোর্টে জানা গিয়েছে ভারতে লঞ্চ হওয়া Realme 3 Pro ফোনের নাম বদলে চিনে লঞ্চ হবে Realme X Youth Edition। এই ফোনের ভিতরেও থাকবে Snapdragon 710 চিপসেট। তবে Realme X  ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকলেও Realme X Youth Edition এ থাকবে ছোট ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme X, Realme X Specifications, Geekbench
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  2. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  3. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  4. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  5. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  6. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  7. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  8. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  9. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  10. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.