কোন ফোনে কবে পৌঁছবে Android 10? জানিয়ে দিল Realme

2020 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন Realme ফোনে কোম্পানির আলাদা ColorOS 7 স্কিন পৌঁছতে শুরু করবে। 2020 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে বেশিরভাগ ফোনে এই আপডেট পৌঁছে দেবে Realme।

কোন ফোনে কবে পৌঁছবে Android 10? জানিয়ে দিল Realme

Realme ফোনের ColorOS 7 স্কিনে স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা পাওয়া যাবে

হাইলাইট
  • আগামী বছর জানুয়ারি মাসে Realme ফোনে ColorOS 7 আপডেট পৌঁছতে শুরু করবে
  • Realme 3 Pro আর Realme XT ফোনে সবার আগে পৌঁছবে আপডেট
  • 27 নভেম্বর থেকে ColorOS 7 বিটা প্রোগ্রাম শুরু হবে
বিজ্ঞাপন

26 নভেম্বর ভারতে ColorOS 7 স্কিন লঞ্চ করবে Oppo। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে এই স্কিন ডিজাইন করেছে চিনের কোম্পানিটি। এতদিন সব Realme ফোনেই Oppo-র ColorOS স্কিন ব্যবহার হতো। এবার Realme ফোনের জন্য আলাদা স্কিন ডিজাইন শুরু হয়েছে। অনেকদিন আগেই কোম্পানির স্মার্টফোনের নতুন স্কিন ডিজাইনের কথা জানিয়েছিলেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। সম্প্রতি Realme জানিয়েছে 2020 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন Realme ফোনে কোম্পানির আলাদা ColorOS 7 স্কিন পৌঁছতে শুরু করবে। 2020 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে বেশিরভাগ ফোনে এই আপডেট পৌঁছে দেবে Realme।

Realme

2020 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন Realme ফোনে Android 10 পৌঁছতে শুরু করবে

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে Realme জানিয়েছে ColorOS 7 এর হাত ধরে Realme ফোনে আরও মসৃণ গেমিং গ্রাফিক্স উপভোগ করা যাবে। এছাড়াও থাকছে আগের থেকে ভালো RAM ম্যানেজমেন্ট। অ্যাপ আইকনের আকার বদল করা, ফন্ট বদল করার মতো কাস্টমাইজেশন করা যাবে।

27 নভেম্বর থেকে ColorOS 7 বিটা প্রোগ্রাম শুরু হবে। Realme X2 Pro গ্রাহকরা এই বিটা প্রোগ্রামে অংশ নিতে পারবেন। এই বিটা প্রোগ্রামে অংশ নিতে Realme কমিউনিটি পেজে আবেদন জানাতে হবে। 

Realme 3 Pro আর Realme XT ফোনে সবার আগে ColorOS 7 আপডেট পৌঁছবে। 2020 সালের জানুয়ারি মাসে এই দুই ফোনে আপডেট পাঠাতে শুরু করবে Realme।  আগামী বছর ফেব্রুয়ারি মাসে Realme X আর Realme 5 Pro ফোনে পৌঁছবে ColorOS 7। এর পরে মার্চ মাসে Realme X2 Pro, এপ্রিলে Realme 3i আর Realme 3 ফোনে আপডেট পৌঁছতে শুরু করবে। আগামী বছর মে মাসে Realme 5 আর Realme 5s ফোনে পৌঁছবে ColorOS 7। জুন মাসে আপডেট পৌঁছবে Realme 2 Pro ফোনে। সব শেষে 2020 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে Realme C2 ফোনে ColorOS 7 আপডেট পাঠাবে চিনের কোম্পানিটি।

আরও পড়ুন:

Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50

দশ হাজারের কমেই মিলবে 48MP ক্যামেরা! লঞ্চ হল Realme 5s

নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »