বাজার কাঁপাতে আসছে Redmi 15, থাকবে 108MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 জুলাই 2025 19:09 IST
হাইলাইট
  • Redmi 15 এর প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের হবে
  • স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • এটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে

Redmi 15 কালো, সোনালী এবং বেগুনি (ডানদিকে) রঙে পাওয়া যেতে পারে

Photo Credit: Xpertpick

Redmi 15 বাজারে আসতে আর খুব বেশি দেরি নেই। রেডমির নতুন স্মার্টফোনটির ছবি, স্পেসিফিকেশন, ও দাম অনলাইনে ফাঁস হয়েছে। রেন্ডারে ফোনটির পিছনের অংশে বালির ঢেউয়ের মতো একটি প্যাটার্ন এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। Redmi 15 দু'টি কারণে বাজারে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে৷ প্রথমটি হল 7,000mAh ব্যাটারি এবং দ্বিতীয়টি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। হ্যান্ডসেটটির দামও আমজনতার সাধ্যের মধ্যে থাকতে চলেছে। জানিয়ে রাখি, শাওমির সাব-ব্র্যান্ডটি সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একজোড়া নতুন স্মার্টফোন লঞ্চের টিজিং শুরু করেছে। ফোন দু'টি Redmi 15 এবং Redmi 15C নামেই ভারতে লঞ্চ হতে পারে।

Redmi 15 ডিজাইন ও কালার অপশন

Redmi 15 এর ছবি টিপস্টার Arsène Lupin (ভায়া GSMArena) ফাঁস করেছে। প্রথম রেন্ডারে ফোনটির ডিসপ্লে দেখানো হয়েছে, যার উপরের, ডান এবং বাম প্রান্তে সমান বেজেল রয়েছে। আর নীচের প্রান্তটি কিছুটা মোটা। উপরের সেন্টার পাঞ্চ কাটআউটের মধ্যে একটি সেলফি ক্যামেরা বর্তমান। বাকি তিনটি ছবিতে বেগুনি, সোনালী এবং কালো রঙ দেখা যাচ্ছে।

স্মার্টফোনটির বেগুনি রঙের ভেরিয়েন্টের ব্যাক প্যানেলে বালির ঢেউয়ের মতো একটি প্যাটার্ন রয়েছে, অন্য দু'টিতে সাধারণ ডিজাইন করা আছে। রঙগুলির মার্কেটিং নাম যথাক্রমে মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি পার্পল এবং টাইটান গ্রে। Redmi 15 এর পিছনের আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল তিনটি সেন্সর দিয়ে সজ্জিত। ক্যামেরাগুলি লম্বালম্বি অবস্থিত। প্রথম ক্যামেরা রিংয়ের ডানদিকে LED ফ্ল্যাশ রয়েছে।

Redmi 15 স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

Xpertpick ইতালির একটি অনলাইন শপিং সাইটে Redmi 15-কে খুঁজে পেয়েছে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে যে, এটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে। সামনে FHD+ রেজোলিউশনের 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য পিছনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। সেকেন্ডারি ক্যামেরার বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। সামনের দিকে 13 মেগাপিক্সেলের একটাই সেলফি ক্যামেরা মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে বিশাল 7,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। রেডমি 15 মডেলটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম অপারেটিং সিস্টেমে রান করবে। এতে ধুলো ও জল প্রতিরোধের জন্য IP64 রেটিং আছে বলে জানা গিয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম সাপোর্ট, ব্লুটুথ 5.2, NFC মাইক্রোএসডি কার্ড স্লট এবং ইউএসবি-সি পোর্ট।

Redmi 15 অনলাইন রিটেল স্টোরটিতে 184.90 ইউরো মূল্যে তালিকাভুক্ত আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,700 টাকার সমান। সেখানে 8 জিবি RAM + 256 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে।  রেডমি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ফোনটির লঞ্চ ঘোষণা করতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.