Redmi 15C স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ নভেম্বরে ভারতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 নভেম্বর 2025 11:07 IST
হাইলাইট
  • Redmi 15C স্মার্টফোনে IP64 রেটিংযুক্ত ধুলো ও জলরোধী ফ্রেম আছে
  • ফোনটির 4G ও 5G উভয় ভ্যারিয়েন্টে 6,000mAh ব্যাটারি রয়েছে
  • Redmi 15C নভেম্বরের শেষে ভারতে লঞ্চ হতে পারে

Redmi 15C comes with IP64 dust and water resistance rating

Photo Credit: Redmi

Xiaomi চলতি বছরের অন্তিম পর্বে জোড়া ধামাকা নিয়ে হাজির হচ্ছে। সংস্থা এখনও কিছু না বললেও, Redmi 15C এবং Redmi Note 15 সিরিজ যথাক্রমে নভেম্বর এবং ডিসেম্বরে ভারতে আসবে বলে জানা গিয়েছে। এর মধ্যে Redmi 15C একটি বাজেট স্মার্টফোন হবে ও অফিসিয়াল লঞ্চের আগেই দাম ফাঁস হয়েছে। ফোনটি গ্লোবাল মার্কেটে 4G ও 5G উভয় ভ্যারিয়েন্টে উপলব্ধ। তবে ভারতের বাজারে 5G মডেল আসবে বলে মনে করা যাচ্ছে। Redmi 15C এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি, 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট, IP64-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা।

Redmi 15C ভারতে কেমন দামে আসবে

টিপস্টার অভিষেক যাদব Redmi 15C এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ফাঁস করেছেন। তাঁর X পোস্ট থেকে জানা গিয়েছে, ফোনটির 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 11,500 টাকা। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 12,500 টাকা ও 14,500 টাকা হবে। তিনি আরও বলেছেন, এই স্মার্টফোনে Dimensity 6300 প্রসেসর, HD+ নচ ডিসপ্লে, ও 6,000mAh ব্যাটারি থাকবে।

Advertisement

Redmi 15C স্পেসিফিকেশন ও ফিচার্স

Redmi 15C 4G ও 5G ভ্যারিয়েন্টের মধ্যে তফাৎ বেশি নেই। 4G মডেলে MediaTek Helio G81 Ultra চিপসেট এবং 5G ভার্সনে Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HD+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে।

ডিভাইসটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানোর সুবিধা থাকছে। ফটোগ্রাফির জন্য, রেডমি 15সি মডেলের পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি f/2.0 অ্যাপারচাযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডুয়াল সিমের এই মোবাইল ফোন Android 15-নির্ভর শাওমির HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।

Redmi 15C এর 6,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 28 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হতে সক্ষম। আবার 10W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। এতে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক অপশন আছে। ফোনটির পরিমাপ 173.2 × 81.1 × 8.2 মিমি এবং ওজন 211 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large display for browsing and binge-watching
  • Appealing design
  • Smooth everyday performance
  • Excellent battery life
  • Bad
  • Average camera performance
  • Bloatware and system ads
 
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
NEWS
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Helio G81 Ultra
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + Unspecified
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.