6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi

Redmi 15R 5G ফোনে IP64 সার্টিফিকেশন থাকার কারণে জল ও ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে।

6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi

Photo Credit: Redmi

Redmi 15R 5G চারটি রঙের বিকল্পে উপলব্ধ

হাইলাইট
  • Redmi 15R 5G জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং সহ এসেছে
  • এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর আছে
  • Redmi 15R 5G-এর ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
বিজ্ঞাপন

Redmi 15R 5G বুধবার চাইনিজ মার্কেটে লঞ্চ হল। রেডমির এই নতুন বাজেট ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটির সামনে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত ও সর্বোচ্চ 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। স্লিক ও সুন্দর ডিজাইন ফোনটির অন্যতম আকর্ষণ। Redmi 15R 5G-এর বডি IP64 সার্টিফায়েড। এর ফলে জল ও ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষিত থাকতে। ডিভাইসটি ভার্চুয়াল ডিসট্যান্স সেন্সর, ভাইব্রেশন মোটর, ও ই-কম্পাসের সঙ্গে এসেছে।

Redmi 15R 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Redmi 15R 5G আকারে বিশাল। এতে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 810 নিট পিক ব্রাইটনেস, এইচডি+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন থেকে নীল আলোর নির্গমন কমাতে TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ডুয়াল সিমের (ন্যানো + ন্যানো) এই স্মার্টফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।

রেডমি 15আর 5G-তে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনের অংশে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Redmi 15R 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এছাড়াও, ডিভাইসটিতে 5G কানেক্টিভিটি, ব্লুটুথ 5.4 এবং একটি USB Type-C পোর্ট মিলবে। অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, ভার্চুয়াল ডিসট্যান্স সেন্সর।

Redmi 15R 5G দাম

Redmi 15R 5G এর 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,099 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 13,000 টাকার সমান। স্মার্টফোনটির 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,599 ইউয়ান (প্রায় 19,000 টাকা), 1,699 ইউয়ান (প্রায় 23,000 টাকা), 1,899 ইউয়ান (প্রায় 25,000 টাকা), ও 2,299 ইউয়ান (প্রায় 28,000 টাকা) ধার্য করা হয়েছে। এটি চীনে ক্লাউডি হোয়াইট, লাইম গ্রীন, শ্যাডো ব্ল্যাক, ও টোয়াইলাইট পার্পল (চাইনিজ থেকে অনুবাদ) রঙে পাওয়া যাচ্ছে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »