Redmi Note 15 5G: রেডমির নতুন 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 ডিসেম্বর 2025 16:44 IST
হাইলাইট
  • Redmi Note 15 5G ভারতে 108MP ক্যামেরার সঙ্গে আসছে
  • এটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে
  • ফোনটিতে পাওয়ার সরবরাহ করবে 5,520mAh ব্যাটারি

Redmi Note 15 5G ভারতে সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে আসতে পারে

Photo Credit: Redmi

Redmi Note 15 5G নতুন বছরের গোড়ার দিকেই ভারতে চলে আসতে পারে। শাওমির সাব-ব্র্যান্ডটি ইতিমধ্যেই অফিসিয়াল টিজার প্রকাশ করলেও লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি। তবে সূত্রের দাবি, এটি জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে পারে। শুনলে অবাক হবেন যে রেডমির আসন্ন মিড-রেঞ্জ স্মার্টফোনটির দাম ভারতে আসার আগেই প্রকাশ্যে চলে এসেছে। ফোনটি দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে প্রবেশ করবে। জানিয়ে রাখি, Redmi Note 15 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রেখেছে রেডমি। এটি 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে।

Redmi Note 15 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

টেক ব্লগার অভিষেক যাদব X প্ল্যাটফর্মে একটি পোস্টে Redmi Note 15 5G মডেলের দাম ফাঁস করেছেন। যদি খবর সত্যি হয়, তাহলে এটি 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ডিভাইসটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা হবে বলে দাবি করা হয়েছে।

Redmi Note 15 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি নোট 15 5G-এর ক্যামেরা, ব্যাটারি ক্যাপাসিটি, ফাস্ট চার্জিং, এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এই ফোনে 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে যা OIS সাপোর্ট করে। এর ফলে ভিডিও আরও স্থির এবং পরিষ্কার হবে। 

এই হ্যান্ডসেটে 5,520mAh ব্যাটারি ব্যবহার হয়েছে যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। এটি ফুল চার্জে 1.6 দিন টিকবে। সংস্থা। সংস্থা আরও দাবি করছে, ব্যাটারির আয়ু 5 বছর। ফোনটি রান করবে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। রেডমি বলেছে, এই চিপসেট আগের প্রজন্মের তুলনায় যথাক্রমে 10 শতাংশ ও 30 শতাংশ উন্নত জিপিইউ ও সিপিইউ পারফরম্যান্স প্রদান করবে।

উল্লেখ্য, Redmi Note 15 5G সিরিজের আরও দু'টি মডেলের সঙ্গে ক'দিন আগে পোল্যান্ডে লঞ্চ হয়েছে। গ্লোবাল ভার্সনের সামনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার আছে৷ আর সিকিরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান৷ 

ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি IP65 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করে৷ স্মার্টফোনটি Android 15-নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে চলে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Bright AMOLED display
  • Good Battery Life
  • Bad
  • Cameras are inconsistent
  • No HDR playback support
  • Bloatware
 
KEY SPECS
Display 6.77-inch
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.