ভারতে লঞ্চের আগেই 200MP ক্যামেরার Redmi Note 15 Pro সিরিজের দাম লিক হল, 512 জিবি স্টোরেজ মিলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 জানুয়ারী 2026 18:03 IST
হাইলাইট
  • Redmi Note 15 সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Redmi Note 15 Pro+ সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে আসবে
  • Redmi Note 15 Pro ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে

Redmi Note 15 Pro Series boasts a 200-Megapixel rear camera with OIS Support

Photo Credit: Redmi

Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ ভারতে জানুয়ারি 29 লঞ্চ হচ্ছে। অফিসিয়াল লঞ্চের তিন দিন আগেই এখন Redmi Note 15 Pro সিরিজের দাম ফাঁস হয়েছে। দুই ফোনের প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আগে বুক করলে সর্বোচ্চ 4,999 টাকা বেনিফিট মিলবে, যার মধ্যে 1 বছর বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ রয়েছে। Redmi Note 15 Pro সিরিজে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W ফাস্ট চার্জিং, কোয়াড কার্ভড ডিসপ্লে, এবং সর্বোচ্চ 6,580mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে। চলুন দেখে নিই Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ কেমন দামে লঞ্চ হবে।

Redmi Note 15 Pro সিরিজের দাম

টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Redmi Note 15 Pro-এর বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 30,999 টাকা হবে। আর 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 32,999 টাকা হবে। এটি সিলভার অ্যাশ, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু, ও রঙে উপলব্ধ হবে।

Redmi Note 15 Pro+ এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 38,999 টাকা ও 40,999 টাকা হতে পারে। অন্য দিকে, টপ 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 44,999 টাকা রাখতে পারে কোম্পানি। হ্যান্ডসেটটি কফি মোকা, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু রঙের বিকল্পে বিক্রি হবে।

Redmi Note 15 Pro সিরিজের ফিচার্স

রেডমি নোট 15 প্রো-এর সামনে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 কভার থাকবে। ডিভাইসটি IP66 + IP68 + IP69 + IP69K ওয়াটারপ্রুফিং অফার করবে। ডিভাইসটি চারটি মেজর Android আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে।

ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে রান করবে। এতে 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং ও OIS  সাপোর্ট সহ একটি 200 মেগাপিক্সেল AI ক্যামেরা মিলবে। 

রেডমি নোট 15 প্রো+ স্মার্টফোনেও একই ডিসপ্লে, IP রেটিং, ক্যামেরা, ও সফটওয়্যার সাপোর্ট থাকবে। তবে এটি Snapdragon 7s Gen 4 প্রসেসর, 100W ফাস্ট চার্জি, ও 6,500mAh ব্যাটারির সাথে আসবে। ফোনগুলি অ্যামাজন থেকে 1,999 টাকা দিয়ে অগ্রিম বুকিং করা যাচ্ছে। সেল ফেব্রুয়ারি মাসে শুরু হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright 120Hz AMOLED display
  • Decent build quality
  • Strong battery life
  • Good main camera output
  • Bad
  • Still runs Android 15 out of the box
  • Average performance
  • Not value for money
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6580mAh
OS Android
Resolution 1280x2772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium Design
  • Bright AMOLED display
  • Decent day-to-day performance
  • Good daylight camera performance
  • Good Battery Life
  • Bad
  • No telephoto camera
  • Ships with Android 15
  • Bloatware
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1280x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  2. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  3. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  4. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  5. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  6. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  7. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  8. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  9. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  10. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.