সূত্রের দাবি, Redmi Note 15 Pro-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 30,999 টাকা ও 32,999 টাকা হবে। সিরিজের টপ মডেল Redmi Note 15 Pro+ এর দাম 38,999 টাকা থেকে শুরু হতে পারে।
Redmi Note 15 Pro সিরিজ আগে বুকিং করলে এক বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ মিলবে। এই সিরিজে 200 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W হাইপার চার্জ, 6,580mAh ব্যাটারি, কোয়াড কার্ভড ডিসপ্লে, ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।
Poco M8-এর ভারতীয় সংস্করণে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। অন্য দিকে, Poco M8 Pro গ্লোবাল ভার্সনে স্ট্যান্ডার্ড মডেলের থেকে চার গুণ উন্নত রেজোলিউশনের 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করতে পারে।
Redmi 15 Pro+ মডেলের একটি স্যাটেলাইট মেসেজিং এডিশনও লঞ্চ হয়েছে যা নেটওয়ার্ক বা WiFi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি পরিষেবায় বার্তা পাঠাতে সক্ষম।
Redmi Note 15 Pro+ হবে শাওমির সহযোগী সংস্থার স্যাটেলাইট সংযোগ সমর্থনকারী প্রথম স্মার্টফোন। এতে মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটারিটি হবে 7,000mAh।