Realme 3 Pro এর চাপে Redmi Note 7 Pro ফোনে এই ফিচার নিয়ে আসছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 এপ্রিল 2019 12:16 IST
হাইলাইট
  • ফেব্রুয়ারী মাসে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro
  • এই ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট
  • Realme 3 Pro তে রয়েছে Snapdragon 710 চিপসেট

Redmi Note 7 Pro ফোনে PUBG Mobile চললেও Fortnite চলে না

কয়েক দিন আগেই REalme প্রধান মাধব শেঠ ট্যুইটারে এক পোস্টে জানিয়েছিলনে Redmi Note 7 Pro ফোনে জনপ্রিয় ব্যাটেল গেল Fortnite খেলা না গেলেও Realme 3 Pro ফোনে এই গেম খেলা যাবে। Realme 3 Pro ফোনে তুলনামুলক শক্তিশালী প্রসেসার থাকার কারনেই এই গেম খেলা যাবে বলে জানিয়েছিলেন মাধব। এর পর চুপ করে বসে থাকেনি Xiaomi। ইতিমধ্যেই ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন Fortnite ডেভেলপারদের সাথে হাত মিলিয়ে Redmi Note 7 Pro ফোনে এই গেম সাপোর্ট চলে আসবে।

আগামী সপ্তাহে লঞ্চ হবে Realme 3 Pro। এই ফোনে থাকছে Snapdragon 710 চিপসেট। অন্যদিকে গত মাসে লঞ্চ হওয়া Redmi Note 7 Pro ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট। Snapdragon 675 ফোনে Snapdragon 710 চিপসেটের তুলনায় শক্তিশালী প্রসেসার থাকলেও Snapdragon 710 চিপসেটে শক্তিশালী GPU থাকার কারনে এই চিপসেটে Fortnite গেম খেলা যায়। অন্যদিকে এখনও Fortnite ডেভেলপার Snapdragon 675 চিপসেটে এই গেম সাপোর্ট ঘোষণা করেনি। তবে চিপসেট নির্মাতা Qualocomm ও Fornite ডেভেলপার Epic Games এর সাথে হাত মিলিয়ে এই সমস্যা সমাধান করছে Xiaomi।

Advertisement

একটি ব্লগ পোস্টে Xiaomi জানিয়েছে, “একটা জিনিস বুঝতে হবে যে তুলনামুলক নতুন Snapdragon 675 চিপসেট ব্যবহার করে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ফন লঞ্চ হয়নি। তাই Epic Games ডেভেলপাররা এই চিপসেট সাপোর্ট যোগ করেননি এখনও।”

তবে এই সার্টিফিকেশন পদ্ধতিতে মোট কত সময় লাগে এখনও তা জানা যায়নি। Fortnite গেম খেলার জন্য মোবাইল ফোনে অন্তত Adreno 530 GPU থাকা বাধ্যতামুলক। Redmi Note 7 Pro ফোনের Snapdragon 675 চিপসেটে রয়েছে Adreno 612 চিপসেট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.