আবার পাওয়া যাচ্ছে Redmi Note 9 Pro, আজ কখন শুরু ফ্ল্যাশ সেল?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 মে 2020 10:13 IST
হাইলাইট
  • Redmi Note 9 Pro তে Android 10 চলবে
  • থাকছে Snapdragon 720G চিপসেট
  • নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন

Redmi Note 9 Pro -র দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে

সোমবার থেকে অনলাইনে স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 9 Pro। মার্চে এই ফোন লঞ্চের পরে দুটি ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছিল। পরে লকডাউনের কারণে বন্ধ হয়েছিল সেল। মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in ও Mi.com থেকে এই ফোন অর্ডার করা যাবে।

আপাতত শুধুমাত্র গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ডেলিভারি হবে। রেড জোনে সব ধরনের ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে। আপনি রেড জোনে থাকলে মঙ্গলবারের ফ্ল্যাশ সেলে অংশ নিতে পারবেন না।

12,999 টাকায় এই ফোন লঞ্চ হলেও এপ্রিলে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে 18 শতাংশ হওয়ার কারণে এই ফোনের দাম 1,000 টাকা বাড়িয়েছে Xiaomi। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে দুপুর 12 টা বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইতে এই ফোন কিনলে 1,000 টাকা ছাড় মিলবে।

Redmi Note 9 Pro রিভিউ

Redmi Note 9 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Powerful processor
  • Decent macro camera
  • Good battery life
  • Bad
  • Disappointing low-light photo quality
  • Heavy and bulky
  • Confusing product stratification
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4 Lite 5G সবচেয়ে সস্তায় VC কুলিং, 7,000mAh ব্যাটারি, ও 144 হার্টজ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল
  2. Vivo X300 Ultra বিশ্বের প্রথম দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চ 30 লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Vivo X300s
  3. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
  4. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  5. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  6. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  7. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  8. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  9. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  10. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.