Samsung Galaxy A21s ক্যামেরায় থাকবে দুর্দান্ত এই ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 মে 2020 17:37 IST
হাইলাইট
  • Samsung Galaxy A21s-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে
  • থাকছে লাইভ ক্যামেরা ফিচার
  • Exynos 850 চিপসেট সহ লঞ্চ হবে এই ফোন

Samsung Galaxy A21s স্পেসিফিকেশন ফাঁস হয়েছে

Photo Credit: YouTube/ 91mobiles

সম্প্রতি Samsung Galaxy A21s-এর একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে এই ফোনে ‘লাইভ ক্যামেরা' ফিচার থাকতে চলেছে। এর ফলে গ্রাহকরা লাইভ ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। Facebook, YouTube, Instagram-এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লাইভ ফটো পোস্ট করা যাবে। এছাড়াও নতুন ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি।

91Mobiles ওয়েবসাইটে 30 সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে জানানো হয়েছে ফোনের ক্যামেরা অ্যাপ থেকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় ব্রডকাস্ট করা যাবে। কালো, নীল ও সাদা রঙে এই ফোন বাজারে আসতে পারে।

Advertisement

Samsung Galaxy A21s সম্ভাব্য স্পেসিফিকেশন

,Galaxy A21s-এ থাকবে 6.55 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের পিছনে থাকবে তিনিটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে Samsung।

এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে। 3GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A21s। কয়েক সপ্তাহ আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Exynos 850 চিপসেট সহ লঞ্চ হবে Samsung Galaxy A21s।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Galaxy A21sথাকবে এফএম রেডিও, মাইক্রো ইউএসবি, ডুয়াল সিম, 3.5 মিমি অডিও জ্যাক ও Bluetooth 5.0। সাদা, কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.