দুটি নতুন ফোন বাজারে আনার কথা জানালো Samsung

নতুন এই দুটি ফোনের নাম Samsung Galaxy J3 (2018) আর Galaxy J7 (2018)। যদিও এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশান জানায়নি কোম্পানি।

দুটি নতুন ফোন বাজারে আনার কথা জানালো Samsung

Samsung Galaxy J7 (2018)

হাইলাইট
  • নতুন এই দুটি ফোনের নাম Samsung Galaxy J3 (2018) আর Galaxy J7 (2018)
  • এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের বিক্রি শুরু হবে
  • যদিও এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশান জানায়নি কোম্পানি
বিজ্ঞাপন

Samsung Galaxy J3 আর Galaxy J7 এর আপডেটেড ভার্সান লঞ্চ করল Samsung। নতুন এই দুটি ফোনের নাম Samsung Galaxy J3 (2018) আর Galaxy J7 (2018)। যদিও এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশান জানায়নি কোম্পানি। তবে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে "আয়ত্তের মধ্যেই" থাকবে এই ফোনের দাম। এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের বিক্রি শুরু হবে। তবে বিশ্বের অন্য দেশে কবে থেকে এই ফোন পাওয়া যাবে তা জানা যায়নি এখনো।
 

Samsung Galaxy J3 (2018) আর Galaxy J7 (2018) স্পেসিফিকেশান

Galaxy J3 (2018) এ থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি 8MP রিয়ার ক্যামেরা আর LED ফ্ল্যাশ। Galaxy J3 (2018) এর সামনে থাকবে 5MP সেলফি শুটার। যদিও এই ফোনে কত বড় ব্যাটারি থাকবে তা জানায়নি স্যামসাং। তবে কোম্পানি জানিয়েছে Galaxy J3 (2018) এ থাকবে 'লং লাস্টিং ব্যাটারি'।

অন্যদিকে Galaxy J7 (2018) এ থাকবে একটি 5.5 ইঞ্চি HD ডিসপ্লে। কোম্পানি জানিয়েছে এই ফোনের পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে স্যামসাং জানিয়েছে এই ফোনেও বিশাল ব্যাটারি থাকবে। দুটি ফোনেই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে।

এই দুটি ফোনেই কোম্পানির নিজস্ব অ্যাপ এর মাধ্যমে রিয়েল টাইম কাস্টোমার সাপোর্ট ফিচার থাকবে। Galaxy J3 (2017) আর Galaxy J7 (2017) এর উত্তরসূরী এই  Galaxy J3 (2018) আর Galaxy J7 (2018) ফোনদুটি।

প্রসঙ্গত গত বছর জুনে লঞ্চ হয়েছিল Galaxy J3 (2017) আর Galaxy J7 (2017)। Galaxy J3 (2017) এ ছিল 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Exynos 7 Quad (7570) চিপসেট। এর সাথেই এই ফোনে ছিল 1.5GB RAM। অন্যদিকে Galaxy J7 (2017) এ ছিল 5.5 ইঞ্চি fHD ডিসপ্লে 1.6GHz octa-core চিপসেট আর 3GB RAM। এর সাথেই Galaxy J7 (2017)  এ একটি 3600 mAh ব্যাটারি ছিল।

 

  • KEY SPECS
  • NEWS
Display 5.00-inch
Processor Samsung Exynos 7570
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
Battery Capacity 2600mAh
OS Android 8.0
Resolution 720x1080 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 5.50-inch
Processor dual-core
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel
OS Android
Resolution 720x1080 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »