ভারতে এল Samsung Galaxy Note 10 Lite: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 জানুয়ারী 2020 14:10 IST
হাইলাইট
  • Samsung Galaxy Note 10 Lite-এর দাম শুরু হচ্ছে 38,999 টাকা থেকে
  • Lite ফোনের পিছনে তিনটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • এই ফোনে থাকছে S Pen সাপোর্ট

Samsung Galaxy Note 10 Lite-এর দাম শুরু হচ্ছে 38,999 টাকা থেকে

ভারতে লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite। মঙ্গলবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Samsung। এই ফোনের দাম শুরু হচ্ছে 38,999 টাকা থেকে। ফেব্রুয়ারি মাসে ভারতে Galaxy Note 10 Lite বিক্রি শুরু করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Samsung Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকছে S Pen সাপোর্ট।

Samsung Galaxy Note 10 Lite-এর দাম

Samsung Galaxy Note 10 Lite-এর দাম শুরু হচ্ছে 38,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 40,999 টাকা খরচ হবে। মঙ্গলবার দুপুর 2 টো থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হচ্ছে। 3 ফেব্রুয়ারি দেশের সব জনপ্রিয় অনলাইন ও অফলাইন স্টোর থেকে বিক্রি শুরু হবে Samsung Galaxy Note 10 Lite।

Samsung Galaxy Note 10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy Note 10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 10nm Exynos 9810 অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।

Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই তিনটি ক্যামেরাতেই 12 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। একটি প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলি-ফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Galaxy Note 10 Lite ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে 128GB স্টোরেজ থাকলেও 1TB মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। Galaxy Note 10 Lite এর ওজন 199 গ্রাম।

আরও পড়ুন:

108MP ক্যামেরা নিয়ে আসছে Mi 10; 65W ফাস্ট চার্জ সহ লঞ্চ হবে Mi 10 Pro

ফাঁস হল Samsung Galaxy A31, Galaxy A41 ফোনের স্পেসিফিকেশন

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Bundled fast charger
  • Good battery life
  • S Pen stylus
  • Bad
  • Dated processor
  • Lacks IP rating
  • Low-light video could be better
 
KEY SPECS
Display 6.70-inch
Processor 2.7GHz octa-core
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.