মাত্র 7,900 টাকা খরচ করে Samsung Galaxy Note 9 কিনবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2018 08:23 IST
হাইলাইট
  • ইতিমধ্যেই Samsung Galaxy Note 9 এর প্রি-অর্ডার শুরু হয়েছে
  • Airtel অনলাইন স্টোর থেকেও Samsung এর লেটেস্ট ফ্ল্যাগশিপ কেনা যাবে
  • মাত্র 7,900টাকা ডাউনপেমেন্ট করে নতুন Samsung Galaxy Note 9 কেনা যাবে

Airtel অনলাইন স্টোর থেকে Samsung Galaxy Note 9 কেনা যাবে।

ভারতে কোম্পানির অনলাইন ও অফলাইন স্টোরে ইতিমধ্যেই Samsung Galaxy Note 9 এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। ভারতের বৃহত্তর মোবাইল নেটওয়ার্ক কোম্পানি Airtel অনলাইন স্টোর থেকেও Samsung এর লেটেস্ট ফ্ল্যাগশিপ কেনা যাবে। Airtel অনলাইন স্টোরে মাত্র 7,900টাকা ডাউনপেমেন্ট করে নতুন Samsung Galaxy Note 9 কেনা যাবে। Galaxy Note 9 গ্রাহকদের জন্য বিশেষ বিল্ট ইন পোস্ট পেড প্ল্যান সহ এই ফোন বিক্রি করবে Airtel। এই প্ল্যানে Galaxy Note 9 গ্রাহকরা আরও বেশি ডাটা ও ভয়েস কলের সুবিধা পাবেন। 7,900 টাকা ডাউনপেমেন্টের সাথেই Galaxy Note 9 গ্রাহকদের মাসে 2,999 টাকার পোস্টপেড প্ল্যান নিতে হবে।  24 মাস এই প্ল্যান ব্যবহার বাধ্যতামূলক।

এই অফারের সুবিধা নিতে Airtel ওয়েবসাইটে গিয়ে ডিভাইস লিস্ট থেকে Samsung Galaxy Note 9 ফোন সিলেক্ট করতে হবে। এর পরে অনলাইনেই 7,900 টাকা দাউনপেম,এন্ট করে ফেলতে পারবেন। আপনার কাছে নতুন Galaxy Note 9 পৌঁছালে তাতে নিজে থেকেই এই পোস্টপেড প্ল্যান চালু হয়ে যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই থাকবে প্রতি মাসে 100GB ডাটা, Amazon Prime সাবস্ক্রিপশান, Airtel TV আর Wynk মিউজিক অ্যাপ সাবস্ক্রিপশান। এর সাথেই গ্রাহকরা ডিভাইস প্রোটেকশান প্ল্যান বিনামূল্যে পেয়ে যাবেন।

এই অফারে গ্রাহকরা Galaxy Note 9 কিনলে 24 মাস 2,999 প্ল্যান ব্যবহার করতে হবে। এর ফলে ফোনের দাম পড়বে 79,876 টাকা। শুধুমাত্র 128GB ভেরিয়েন্টের Galaxy Note 9 এই অফারে কেনা যাবে। যদিও 128GB Galaxy Note 9 এর দাম 67,900 টাকা। এই অফারে দুই বছরে প্রায় 12,000 টাকা বেশি খরচ হবে। প্রসঙ্গত আগামী 22 আগস্ট থেকে Samsung Galaxy Note 9 ফোন বিক্রি শুরু হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Versatile S Pen
  • Good display and sound quality
  • Very good cameras
  • Bad
  • Heavy and bulky
  • Screen reflections are unavoidable
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1440x2960 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.