এই সপ্তাহে লঞ্চ হবে Samsung-এর নতুন স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2018 11:12 IST

Samsung Galaxy On8 (2018)

 

এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে Galaxy On8 (2018)। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে এই ফোন লঞ্চ করবে Samsung। Galaxy On8 (2018) এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। ভারতে 18,000 টাকার কাছাকাছি দাম হবে এই ফোনের। 6 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে সহ শুধুমাত্র Flipkart থেকে ভারতে Galaxy On8 (2018) কেনা যাবে।

সূত্র মারফৎ জানা গিয়েছে Galaxy On8 (2018) মডেলে Qualcom Snapdragon অক্টাকোর প্রসেসার থাকবে। এই নিয়ে Samsung দুই মাসসে দুটি ফোন লঞ্চ করল যা শুধুমাত্র অনলাইনে কেনা যাবে। এই মাসের শুরুতে ভারতে Samsung Galaxy On6 ফোন লঞ্চ হয়েছিল। ইনফিনিটি ডিসপ্লে সহ এই ফোন শুধুমাত্র অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনা যায়।

সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টে 20 লক্ষের বেশি Galaxy J6 আর J8 ফোন বিক্রি করেছে Samsung। কোম্পানি জানিয়েছে প্রতিদিন 50,000 এর বেশি Galaxy J6 আর J8 বিক্রি হয়েছে।

18,000 টাকা দামে নতুন এই ফোন বাজারে Xiaomi Redmi Note 5 Pro এর 6GB RAM ভেরিয়েন্টের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে। এই দামে বাজারে অন্যান্য স্মার্টফোনগুলি হল Oppo F7, Vivo V9 আর Nokia 6.। এছাড়াও 18,990 টাকা দামে Galaxy J8 ফোন বিক্রি হয়। অর্থাৎ কোম্পানির নিজস্ব ফোনের সামনেই প্রতিযোগিতার সামনে পড়বে Galaxy On8 (2018)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.