ডুয়াল ডিসপ্লে সহ নতুন ফ্লিপ ফোন লঞ্চ করল Samsung

নতুন এই ফোনের নাম Samsung W2019। W2019 তে রয়েছে দুটি Super AMOLED ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট আর ডুয়াল ক্যামেরা।

ডুয়াল ডিসপ্লে সহ নতুন ফ্লিপ ফোন লঞ্চ করল Samsung

Samsung W2019 তে রয়েছে দুটি Super AMOLED ডিসপ্লে

হাইলাইট
  • নতুন এই ফোনের নাম Samsung W2019
  • চিনে লঞ্চ হয়েছে এই ফোন
  • রয়েছে দুটি Super AMOLED ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট
বিজ্ঞাপন

নতুন ক্লামশেল ডিজাইনের Android স্মার্টফোন লঞ্চ করল Samsung। নতুন এই ফোনের নাম Samsung W2019। W2019 তে রয়েছে দুটি Super AMOLED ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট আর ডুয়াল ক্যামেরা। এই ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও ফোনের পাশেই থাকছে Bixby বাটন।

সারা বিশ্বের সামনে এই স্মার্টফোন নিয়ে এলেও W2019 ফোনের দাম জানায়নি Samsung। জানায়নি কোন দেশে কবে এই ফোন বিক্রি শুরু হবে। তবে শুধুমাত্র চিনে এই ফোন বিক্রি করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইটে W2019 ফোন দেখা গিয়েছে।

Samsung W2019 স্পেসিফিকেশান

গত বছরের মতোই এই বছরেও W সিরিজের ফোনে প্রিমিয়াম মেটিরিয়াল ব্যবহার করেছে Samsung। ক্লামশেল ডিজাইনে দুটি ডিসপ্লে ছাড়াও W2019 তে থাকবে T9 কি-প্যাড। এছাড়াও এই ফোনের কি-প্যাডে ‘8' প্রেস করে হোল্ড করলে একাধিক প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করা যাবে।

ডুয়াল সিম Samsung W2019 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে দুটি ৪.২ ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে Galaxy S9+ ফোনের ক্যামেরা ব্যবহার করেছে Samsung। এর ক্যামেরায় দুটি ১২ মেগাপিক্সেল সেন্সার থাকবে। আর থাকবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Samsung W2019 তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, ANT+, NFC আর USB Type-C। W2019এর ভিতরে থাকবে একটি 3,070 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 4.20-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3070mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x1920 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »