6,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হচ্ছে দেশের সবথেকে হালকা ও পাতলা স্মার্টফোন Tecno Spark Go 5G

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 অগাস্ট 2025 11:48 IST
হাইলাইট
  • Tecno Spark Go 5G বিনা নেটওয়ার্কে কল করার সুবিধা দেবে
  • এটি গুগলের সার্কেল টু সার্চ ফিচার্স সাপোর্ট করবে
  • Tecno Spark Go 5G অ্যামাজনে বিক্রি হবে

Tecno Spark Go 5G মাত্র 7.99 মিমি পুরু

Photo Credit: Tecno

Tecno Spark Go 5G এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হবে। সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন হিসাবে আসছে। অর্থাৎ দাম সবার সাধ্যের মধ্যে থাকবে। এই ফোনটির প্রধান আকর্ষণ স্লিম এবং লাইটওয়েট ডিজাইন। সঙ্গে থাকছে 6,000mAh ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। এই বৈশিষ্ট্যের জন্য সংস্থাটি দাবি করেছে, Spark Go 5G হবে "ভারতের সবচেয়ে পাতলা ও হালকা 5G স্মার্টফোন", যা মাত্র 7.99 মিমি পুরু এবং ওজন 194 গ্রাম। টিজার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, Tecno Spark Go 5G নান্দনিকতা এবং কর্মক্ষমতা উভয়ের উপরই জোর দেয়।

ভারতে Tecno Spark Go 5G লঞ্চের তারিখ

Tecno Spark Go 5G স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে, আগস্ট 14 ভারতে আত্মপ্রকাশ করবে। এটি লঞ্চের পর Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এক্সক্লুসিভলি বিক্রি হবে। টেকনো আসন্ন হ্যান্ডসেটটির কানেক্টিভিটি, ইন্টেলিজেন্স, প্রোডাক্টিভিটি ফিচার্স, ও ব্যাটারি ডিটেলস প্রকাশ করেছে। প্রসেসর, ডিসপ্লে, চার্জিং, ও ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য খুব শীঘ্রই সামনে আসবে বলে আশা করা যায়।

Tecno Spark Go 5G ফিচার্স

টেকনো স্পার্ক গো 5G সিম, ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ ছাড়াই কল করার সুবিধা দেবে। আপৎকালীন পরিস্থিতিতে এই ফিচারটি অত্যন্ত দরকারী। তবে এই বৈশিষ্ট্য শুধু টেকনোর দু'টি ফোনের মধ্যে কাজ করবে। এবং উভয় ফোনকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে। ফোনটি 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে৷ এর ফলে দ্রুত ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্ক পাওয়া যাবে।

Tecno Spark Go 5G বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বৈশিষ্ট্য অফার করবে। যার মধ্যে রয়েছে "Ella AI" অ্যাসিস্ট্যান্ট। এটি বাংলা, হিন্দি, গুজরাতি সহ একাধিক স্থানীয় ভারতীয় ভাষায় উত্তর দিতে পারবে। এছাড়া, নতুন স্মার্টফোনটিতে গুগলের "সার্কেল টু সার্চ" টুল ও একটি AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট মিলবে। 

টেকনোর এই ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিশাল 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের ব্যাটারি লাইফ সম্পর্কে উদ্বেগ দূর করবে। ডিভাইসটির ব্যাক প্যানেলের উপরের অংশে একটি আনুভূমিক ক্যামেরা মডিউল রয়েছে। সেখানে একজোড়া ক্যামেরা কাটআউট দেখা গিয়েছে। ডিজাইন নিঃসন্দেহে Spark Go 5G এর ইউএসপি হতে চলেছে।।

Tecno Pova 7 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হয়েছে

Tecno Pova 7 সিরিজের অধীনে Pova 7 ও Pova 7 Pro গত মাসে ভারতে এসেছে। এই ফোনগুলিতে নাথিং এর গ্লিফ ইন্টারফেসের কায়দায় মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে। দুই ফোনেই Dimensity 7300 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় মডেলে 4K ভিডিয়ো রেকর্ড সাপোর্ট আছে। অফার ছাড়া Pova 7 ও Pova 7 Pro কিনতে যথাক্রমে 14,999 টাকা ও 18,999 টাকা খরচ হবে।

 
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 13-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1224x2720 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.