শক্তিশালী চিপসেট সহ 5G স্মার্টফোন লঞ্চ করল Vivo

বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে Vivo iQoo Pro। এই ফোনে থাকছে 4G ও 5G সাপোর্ট। iQoo সিরিজের নতুন এই ফোনে থাকছে Snapdragon 855 Plus চিপসেট, 6.41 ইঞ্চি ওয়াটার ড্রপ স্টাইল ডিসপ্লে আর 4,500 mAh ব্যাটারি।

শক্তিশালী চিপসেট সহ 5G স্মার্টফোন লঞ্চ করল Vivo

Vivo iQoo Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

হাইলাইট
  • Vivo iQoo Pro ফোনে Snapdragon 855 Plus চিপসেট থাকছে
  • তিনটি রঙে পাওয়া যাবে Vivo iQoo Pro
  • 5G ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন
বিজ্ঞাপন

সম্প্রতি প্রায় সব স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা নিজেদের 5G স্মার্টফোন লঞ্চ করছে। সেই তালিকায় নতুন নাম Vivo। বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে Vivo iQoo Pro। এই ফোনে থাকছে 4G ও 5G সাপোর্ট। iQoo সিরিজের নতুন এই ফোনে থাকছে Snapdragon 855 Plus চিপসেট, 6.41 ইঞ্চি ওয়াটার ড্রপ স্টাইল ডিসপ্লে আর 4,500 mAh ব্যাটারি।

Vivo iQoo Pro আর  iQoo Pro 5G Edition এর দাম

চিনে 4G ভেরিয়েন্টে Vivo iQoo Pro এর দাম শুরু গচ্ছে 3,198 ইউয়ান (প্রায় 32,300 টাকা)। iQoo Pro 5G Edition এর দাম শুরু হচ্ছে 3,798 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Vivo iQoo Pro আর  iQoo Pro 5G Edition স্পেসিফিকেশন

ডুয়াল সিম  iQoo Pro 5G Edition এর একটি স্লটে থাকছে 5G কানেক্টিভিটি আর অন্য স্লটে থাকছে 4G কানেক্টিভিটি। 4G ভেরিয়েন্টে দুই স্লটেই 4G কানেক্টিভিটি থাকছে। কানেক্টিভিটি ছাড়া Vivo iQoo Pro ফোনের দুই ভেরিয়েন্টে অন্য কোন পার্থ্যক্য নেই। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। iQoo Pro ফোনে থাকছে একটি 6.41 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 855 Plus চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

iQoo Pro ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য iQoo Pro ফোনে একটি 12 মেগাপিক্সেল ডুয়লা পিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Vivo।

এই ফোনে থাকছে একটি UFS 3.0 স্টোরেজ। কানেক্টিভিটির জন্য 5G ছাড়াও থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। এছাড়াও থাকছে হাই রেজ অডিও সাপোর্ট। 4G ভেরিয়েন্টে iQoo Pro এর ওজন 215 গ্রাম। অন্যদিকে 5G ভেরিয়েন্টে এই ফোনের ওজন 217 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  2. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  3. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  4. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  5. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  6. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  7. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  8. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  9. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  10. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »