বুধবার ভারতে আসছে পপ-আপ ক্যামেরার Vivo S1: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বুধবার ভারতে আসছে Vivo S1। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। ইতিমধ্যেই একাধিক দেশে Vivo S1 বিক্রি শুরু হয়েছে। সম্প্রতি 2,000 টাকার বিনিময়ে ভারতে Vivo S1 প্রি-অর্ডার শুরু হয়েছিল।

বুধবার ভারতে আসছে পপ-আপ ক্যামেরার Vivo S1: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Vivo S1 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

হাইলাইট
  • Vivo S1 এর ভিতরে থাকছে Helio P65 চিপসেট
  • বুধবার বিকেল 4 টে 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • 2,000 টাকার বিনিময়ে ভারতে Vivo S1 প্রি-অর্ডার শুরু হয়েছিল
বিজ্ঞাপন

বুধবার ভারতে আসছে Vivo S1। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। ইতিমধ্যেই একাধিক দেশে Vivo S1 বিক্রি শুরু হয়েছে। সম্প্রতি 2,000 টাকার বিনিময়ে ভারতে Vivo S1 প্রি-অর্ডার শুরু হয়েছিল। আগামীকাল ভারতে আসছে এই স্মার্টফোন। Vivo S1 এর ভিতরে থাকছে Helio P65 চিপসেট, FHD+ AMOLED ডিসপ্লে আর ফোনের উপরে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

Vivo S1 এর দাম (সম্ভাব্য)

ভারতে Vivo S1 ফোনের দাম জানা যায়নি। ইন্দোনেশিয়ায় 35,99,000 ইন্দোনেশিয়ান রুপিয়াহ (প্রায় 17,700 টাকা) দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে। ভারতে এই দামের আশেপাশে S1 লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।

Vivo S1 স্পেসিফিকেশন

Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »