Vivo Y300c ডুয়াল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সাথে চীনে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo Y300c গ্রিন পাইন, স্নো হোয়াইট এবং স্টার ডায়মন্ড ব্ল্যাক কালারে উপলব্ধ
Vivo Y300c চুপিচুপি লঞ্চ হল। সাম্প্রতিক কালে বাজেট রেঞ্জে নানা স্মার্টফোন বিশ্বের বিভিন্ন দেশে রিলিজ করছে চাইনিজ সংস্থাটি। সেই সেগমেন্টে আসা নতুন মডেলটি Vivo Y সিরিজের একটি নতুন সংস্করণ। এতে সাশ্রয়ী মূল্যে MediaTek Dimensity 6300 চিপসেট, 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। 120Hz রিফ্রেশ রেট সহ 6.77 ইঞ্চি ডিসপ্লে কনটেন্ট দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 6,500mAh ব্যাটারি ফুল চার্জে সারাদিন পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। একইসাথে 44W ফাস্ট চার্জিং প্রযুক্তিও রেখেছে ভিভো। ফোনটিতে ভাল ছবি তোলার জন্য 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ডুয়াল-সিম (ন্যানো) যুক্ত Vivo Y300C স্মার্টফোনে 6.77-ইঞ্চি ফুল-এইচডি (1,080x2,392 পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz, পিক ব্রাইটনেস 800 nits, এবং টাচ স্যাম্পলিং রেট 130Hz পর্যন্ত। ডিসপ্লেটি 387ppi পিক্সেল ডেনসিটি ও 94.21 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। দৈনন্দিন কাজে গতি আনতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 12GB LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS2.2 স্টোরেজ রয়েছে।
Vivo Y300c মডেলে Android 15 নির্ভর OriginOS 5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা বর্তমান, যার মধ্যে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচারের একটি 2 মেগাপিক্সেল ব্লার ক্যামেরা। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য, ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
6,500mAh ব্যাটারি যে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে সে কথা আগেই বলেছি। এছাড়া, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে Bluetooth 5.4, OTG, Beidou, AGPS, GLONASS, ইউএসবি টাইপ-সি পোর্ট, ই-কম্পাস, জাইরোস্কোপ, গ্র্যাভিটি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ফেস আনলক উল্লেখযোগ্য।
Vivo Y300c বর্তমানে চীনে লঞ্চ করা হয়েছে। সেখানে বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 1,399 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। অন্যদিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,599 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। এটি গ্রিন পাইন, স্নো হোয়াইট এবং স্টার ডায়মন্ড ব্ল্যাক কালার স্কিমে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে চীনে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিক্রি হচ্ছে। গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি কোম্পানি। তবে ফোনটি ভারতেও খুব শীঘ্রই আসবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show