আরও সস্তা হল এই Vivo স্মার্টফোন

ভারতে 13,990 টাকায় Vivo Y83 Pro পাওয়া যাচ্ছে। ইমেলের মাধ্যমে Gadgets360 কে দাম কমার কথা জানিয়েছে Vivo। অগাস্টে বাজারে এসেছিল Vivo Y83 Pro। লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম ছিল 15,990 টাকা।

আরও সস্তা হল এই Vivo স্মার্টফোন

1,000 টাকা দাম কমে ভারতে 13,990 টাকায় Vivo Y83 Pro পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • অগাস্টে বাজারে এসেছিল Vivo Y83 Pro।
  • লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম ছিল 15,990 টাকা
  • দাম কমে ভারতে 13,990 টাকায় Vivo Y83 Pro পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

এই বছর অগাস্টে বাজারে এসেছিল Vivo Y83 Pro। লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম ছিল 15,990 টাকা। নভেম্বরে Y83 Pro ফোনের দাম 1,000 টাকা কমিয়েছিল Vivo। দ্বিতীয়বার 1,000 টাকা দাম কমে ভারতে Vivo Y83 Pro কিনতে 13,990 টাকা খরচ হবে। Vivo Y83 ফোনে একটি রিয়ার ক্যামেরা থাকলেও Vivo Y83 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে 6.22 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেডিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে একাধিক বিউটিফিকেশান মোড।

 

আরও পড়ুন: 'ডিসপ্লে নচ' কে বিদায় জানিয়ে দুটি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল এই স্মার্টফোন

ভারতে Vivo Y83 Pro এর দাম

1,000 টাকা দাম কমে ভারতে 13,990 টাকায় Vivo Y83 Pro পাওয়া যাচ্ছে। ইমেলের মাধ্যমে Gadgets360 কে দাম কমার কথা জানিয়েছে Vivo। অগাস্টে বাজারে এসেছিল Vivo Y83 Pro। লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম ছিল 15,990 টাকা। নভেম্বরে Y83 Pro ফোনের দাম 1,000 টাকা কমিয়েছিল Vivo। দ্বিতীয়বার 1,000 টাকা দাম কমে ভারতে Vivo Y83 Pro কিনতে 13,990 টাকা খরচ হবে। দাম কমলেও অনলাইনে Vivo অনলাইন স্টোর, Flipkart ও Amazon এ এখনও পুরনো দামে বিক্রি হচ্ছে Vivo Y83 Pro।

 

আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Vivo V11 Pro

Vivo Y83 Pro স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y83 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব FuntouchOS 4.0। Vivo Y83 Pro তে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 অক্টা-কোর প্রসেসার, 4GB RAM আর 64GB স্টোরেজ। মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

 

আরও পড়ুন: 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Vivo Y93s

Vivo Y83 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার রয়েছে। সাথে রয়েছে একট 2MP সেকেন্ডারি ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Vivo Y83 Pro ফোনের সামনে থাকছে 8MP ক্যামেরা। Y83 Pro ফোনের ভিতরে একটি 3,260 mAh ব্যাটারি ব্যবহার করেছে Vivo।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »