ডুয়াল ক্যামেরা, লেটেস্ট চিপসেট সহ লঞ্চ হল নতুন Vivo Z1 Lite

চিনে Vivo Z1 Lite ফোনের দাম 1,098 ইউয়ান (প্রায় 11,400 টাকা)। ইতিমধ্যেই চিনে Vivo অনলাইন স্টোর থেকে Z1 Lite প্রি-অর্ডার শুরু হয়েছে। অরোরা পার্পেল, কালো আর লাল রঙে পাওয়া যাবে নতুন Vivo Z1 Lite।

ডুয়াল ক্যামেরা, লেটেস্ট চিপসেট সহ লঞ্চ হল নতুন Vivo Z1 Lite

অরোরা পার্পেল, কালো আর লাল রঙে পাওয়া যাবে নতুন Vivo Z1 Lite

হাইলাইট
  • Vivo Z1 ফোন থেকে কিছু কাট ছাঁট করে লঞ্চ হয়েছে নতুন Vivo Z1 Lite
  • Vivo Z1 Lite ফোনের দাম 1,098 ইউয়ান (প্রায় 11,400 টাকা)
  • Vivo Z1 Lite এর সামনে থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা
বিজ্ঞাপন

কোম্পানির Z সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। নতুন এই ফোনের নাম Vivo Z1 Lite। চিনে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। নাম থেকেই বোঝা যাচ্ছে Vivo Z1 ফোন থেকে কিছু কাট ছাঁট করে লঞ্চ হয়েছে নতুন Vivo Z1 Lite। তবে বাইরে থেকে এই দুটি ফোন দেখতে একই রকম। Vivo Z1 ফোনে Snapdragon 660 সিপসেট থাকলেও Vivo Z1 Lite ফোনে Snapdragon 626 পচিপসেট ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

Vivo Z1 Lite এর দাম

চিনে Vivo Z1 Lite ফোনের দাম 1,098 ইউয়ান (প্রায় 11,400 টাকা)। ইতিমধ্যেই চিনে Vivo অনলাইন স্টোর থেকে Z1 Lite প্রি-অর্ডার শুরু হয়েছে। অরোরা পার্পেল, কালো আর লাল রঙে পাওয়া যাবে নতুন Vivo Z1 Lite।

Vivo Z1 Lite স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Z1 Lite এ থাকছে লেটেস্ট Android 8.1 Oreo। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 4.0। Vivo Z1 Lite তে রয়েছে একটি 6.26 ইঞ্চি Full HD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যা সপেক্ট রেশিও 19:9। Vivo Z1 Lite এর ভিতরে রয়েছে একটি Snapdragon 626 চিপসেট আর 4GB RAM।

Vivo Z1 Lite এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই রিয়ার ক্যামেরায় একটি 16MP প্রাইমারী সেন্সারের সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারী সেন্সার। Vivo Z1 Lite এর সামনে থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমের Vivo Z1 Lite এর ফেস আনলক ফিচার কাজ করবে।

Vivo Z1 Lite ফোনের ভিতরে 32GB স্টোরেজ ব্যবহার করেছে Vivo। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়িয়ে 256GB করে ফেলা সম্ভব। কানেক্টিভিটির জন্য Vivo Z1 Lite এ রয়েছে 4G VoLTE, Wi-FI 802.11ac, Bluetooth v5, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo Z1 Lite এর ভিতরে থাকছে একটি 3260 mAh ব্যাটারি।

 

  • KEY SPECS
  • NEWS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 626
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 3260mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »