48MP ক্যামেরা আর Snapdragon 712 চিপসেট সহ লঞ্চ হল Vivo Z1x

শুক্রবার লঞ্চ হল Vivo Z1x। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 4,500 mAh ব্যাটারি, 22.5W ফাস্ট চার্জিং, Super AMOLED ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

48MP ক্যামেরা আর Snapdragon 712 চিপসেট সহ লঞ্চ হল Vivo Z1x

Vivo Z1x ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি

হাইলাইট
  • Vivo Z1x ফোনে 4,500mAh ব্যাটারি থাকছে
  • এই ফোনে Super AMOLED ডিসপ্লে থাকবে
  • 13 সেপটেম্বর Flipkart আর Vivo ই-স্টোর থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

শুক্রবার লঞ্চ হল Vivo Z1x। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Vivo Z5। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হল Vivo Z1x। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 4,500 mAh ব্যাটারি, 22.5W ফাস্ট চার্জিং, Super AMOLED ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Vivo Z1x এর দাম

6GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1x এর দাম 16,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo Z1x কিনতে 18,990 টাকা খরচ হবে। ভারতে 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেনি Vivo। ফিউশন ব্লু আর ফ্যান্টম পার্পেল রঙে পাওয়া যাবে Vivo Z1x।

লঞ্চ অফারে HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে ইএমআই এর মাধ্যমে Vivo Z1x কিনলে অতিরিক্ত 1,250 টাকা খাড় পাওয়া যাবে। Jio গ্রাহকদের জন্য থাকছে 6,000 তাকার সুবিধা। 6 মাস পর্যন্ত নো কস্ট ইএমআইতে কেনা যাবে এই ফোন। 13 সেপটেম্বর Flipkart আর Vivo ই-স্টোর থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Vivo Z1x স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z1x ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z1x ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেন্সর।

vivo z1x back gadgets 360 vivo

Vivo Z1x ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

কানেক্টিভিটির জন্য Vivo Z1x ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C। ফোনে ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি আর 22.5W ফাস্ট চার্জিং। কোম্পানি জানিয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে Vivo Z1x ফোনে 3 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Great battery life
  • Rapid fast charging
  • Bad
  • Large and bulky
  • Poor night mode
  • Funtouch OS needs refinement
  • No expandable storage
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »