জনপ্রিয়তায় ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 নভেম্বর 2018 17:29 IST
হাইলাইট
  • ভারতে স্মার্টফোন বিক্রিতে ভারতে এক নম্বর স্থান অধিকার করেছে Xiaomi
  • তিন মাসে মোট 1.17 কোটি স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি
  • ভারতের স্মার্টফোন বাজারে দুই নম্বরে রয়েছে Samsung

30 সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে মোট 1.17 কোটি স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi

30 সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রিতে ভারতে এক নম্বর স্থান অধিকার করেছে Xiaomi। এই তিন মাসে মোট 1.17 কোটি স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। ভারতের স্মার্টফোন বাজারের 27.3 শতাংশ দখল করে রয়েছে Xiaomi। ভারতের স্মার্টফোন বাজারে দুই নম্বরে রয়েছে Samsung। বৃহস্পতিবার আন্তর্জাতিক তথ্য সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: এক হাজার টাকা সস্তা হল এই তিনটি Xiaomi স্মার্টফোন

বৃহস্পতিবার প্রকাশিত এই রিপোর্টে জানা গিয়েছে ভারতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে স্মার্টফোন বিক্রি। 2018 সালের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর সামে ভারতে মোট 4.26 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা গত বছরের থেকে 9.1 শতাংশ বেশি। স্মার্টফোনের সাথেই ভারতে চুটিয়ে বিক্রি হচ্ছে ফিচারফোন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে এই ওয়েবসাইট থেকে কেনা যাবে Xiaomi Redmi Note 6 Pro

ভারতে উৎসবের মরশুমের আগে একাধিক ই-কমার্স ওয়াবসাইটে সেলের সাফল্য ভারতে স্মার্টফোন বিক্রিকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম কমছে হু হু করে। তাই দীপাবলীর পরেই Xiaomi ও Realme স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এছাড়াও Xiaomi স্মার্ট টিভি ও পাওয়ার ব্যাঙ্কের দাম বেড়েছে।

Advertisement

লঞ্চের সময় 16GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ছিল 5,999 টাকা। 600 টাকা দাম বেড়ে এখন Redmi 6A কিনতে খরচ হবে 6,599 টাকা। 32GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম 6,999 টাকা থেকে বেড়ে হয়েছে 7,499 টাকা।

তবে Redmi 6 ফোনের একটি ভেরিয়েন্টের দাম বেড়েছে। 500 টাকা দাম বেড়ে 32GB স্টোরেজে Redmi 6 ফোনের দাম বেড়ে হয়েছে 8,499 টাকা। তবে টপ ভেরিয়েন্টে 64GB মডেলের দাম 9,499 টাকা থেকে বাড়েনি।

8,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। দাম বাড়ার পরে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 কিনতে 9,499 টাকা খরচ হবে। তবে 4GB RAM ভেরিয়েন্ট এখনো 10,990 টাকায় পাওয়া যাবে।

Advertisement

অন্যদিকে সেপ্টেম্বর মাসে 6,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme C1। এবার সেই ফোনের দাম এক হাজার টাকা বেড়ে হল 7,999 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে Realme 2 Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Samsung, Realme, Vivo, OnePlus, IDC, Jio Phone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.