31শে মে একটি অনুষ্ঠান করছে জিয়াওমি, লিক হলো Mi 8 এর বাক্সের ছবি

31শে মে Mi 8-র উদ্বোধন হতেচলেছে আনুষ্ঠানিক ভাবে।

31শে মে একটি অনুষ্ঠান করছে জিয়াওমি, লিক হলো Mi 8 এর বাক্সের ছবি

Photo Credit: MyDrivers

হাইলাইট
  • শেনজেনে জিয়াওমি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রায় 5000 অতিথি আমন্ত্রিত
  • আশা করা হচ্ছে Mi 8 এবং Mi 7 এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে
  • লিক হওয়া ছবি থেকে আইফোন X এর মতো খাঁজযুক্ত ডিজাইন দেখা গেছে
বিজ্ঞাপন

জিয়াওমি উদ্বোধন করতে চলেছে Mi 6 এর পরবর্তী মডেল Mi 8, যদিও আগে Mi 7 এর উদ্বোধনের কথা থাকলেও তা এখনও হয় নি। এইমাসের শেষেই নতুন  মডেলটি আসতে চলেছে বলে অনুমান। আগেই  জানা গিয়েছিল যে হয়  জিয়াওমি নতুন দুটি মডেল বাজারে আনবে অথবা শুধু Mi 8-র উদ্বোধন করবে। 31শে মে Mi 8-র উদ্বোধন হতেচলেছে আনুষ্ঠানিক ভাবে।

অনুষ্ঠানটি হতে চলেছে চিনের শেনজেনে। অনলাইনে লিক হওয়া একটি ছবির থেকে জানা গেছে যে অনুষ্ঠানের বেশ কিছু টিকিট বিক্রি হয়েছে এবং টিকিট এর মূল্য  799 CNY (প্রায় 8,500 টাকা) এবং 1,999 CNY(প্রায় 21,300 টাকা)। প্রায় 5000 অতিথি আমন্ত্রিত এবং ভাবা হচ্ছে অনেক নতুন বিশিষ্ট গুণসম্পন্ন মোবাইল আমরা দেখতে চলেছি যাতে থাকবে Mi 8, Mi 7 এবং Mi 3 ফিটনেস ট্র্যাকার।
এছাড়াও একটি সদ্য লিক হওয়া ছবির থেকে Mi 8-র বাক্সের প্যাকেজ ও সামনের প্যানেলটি দেখতে পাওয়া গেছে যাতে ওপরের দিকে একটি খাঁজও আমাদের চোখে পড়ছে আর ধারের দিকে সরু বেজেল এবং নিচের দিকে একটা সরু অংশ দেখা যাচ্ছে।

এপ্রিল এ একটি রিপোর্ট এর থেকে আমরা জানতেপেরেছিলাম মোবাইলটিতে 3D ফেসিয়াল সেন্সিংয়ের উন্নত প্রযুক্তি প্রথমবারের জন্য আনা হবে। স্নাপড্রাগন 845 SoC ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এটিতে থাকবে 6 জিবি RAM ও অ্যান্ড্রয়েড 8.0.0 ওরিও, জানিয়েছেন কোম্পানির সিইও।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »