দেখে নিন লঞ্চের আগেই ফাঁস হয়ে যাওয়া Mi 8-এর সেরা ফিচারগুলি

আগামী 31 মে লঞ্চ হবে শাওমির ফ্ল্যাগশিপ Mi 8। কোম্পানির তরফে অফিশিয়ালি জানানো হয়েছে এই লঞ্চের খবর। চিনে এক ইভেন্টে লঞ্চ আগামী ৩১ মে লঞ্চ হবে Mi 8।

দেখে নিন লঞ্চের আগেই ফাঁস হয়ে যাওয়া Mi 8-এর সেরা ফিচারগুলি

Photo Credit: Weibo

হাইলাইট
  • Xiaomi Mi 8 will be powered by Snapdragon 845 SoC
  • It will come in two RAM/storage variants, support 3D facial scanning
  • The smartphone will sport a vertical dual camera setup at the back
বিজ্ঞাপন

আগামী 31 মে লঞ্চ হবে শাওমির ফ্ল্যাগশিপ Mi 8। কোম্পানির তরফে অফিশিয়ালি জানানো হয়েছে এই লঞ্চের খবর। চিনে এক ইভেন্টে লঞ্চ আগামী 31মে লঞ্চ হবে Mi 8। শাওমির আষ্টম বর্ষপূর্তিতে লঞ্চ হবে এই ফোন। আশা করা হচ্ছে এই ফোনে থাকবে সব প্রিমিয়াম ফিচার্স। আর লঞ্চের আগের ফাঁস হয়ে গেল Mi 8 এর দাম, ছবি ও স্পেসিফিকেশান। আশা করা হচ্ছে এই স্মার্টফোনে থাকবে থ্রিডি ফেসিয়াল স্ক্যানিং, লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসার আর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।

চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবোতে সম্প্রতি দেখা গিয়েছে শাওমির প্রেসেন্টেশানের এক ছবি। চীনের এক পোর্টাল প্রকাশ করেছে এই ছবি। আর সেখানেই দেখা যাচ্ছে Mi 8 এর স্টরেজ, RAM ভেরিয়েন্ট, দাম ও অন্যান্য গুরুত্বপুর্ণ ফিচারগুলি। এই ছবিতে দেখা যাচ্ছে Mi 8 এ থাকবে 6.01 ডিসপ্লে। Mi 8 এর ডিসপ্লের নীচেই থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও ফোনের ভিতরে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 845 চিপসেট। 6GB RAM ও 64GB স্টোরেজ আর 8GB RAM ও 128GB স্টোরেজ এই দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে শাওমির লেটেস্ট ফ্ল্যাগশিপ। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও 2X অপ্টিকাল জুম।  প্রেসেন্টেশান স্লাইডের সেই ছবিতে ফাঁস হয়েছে ফোনের দামও।  6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,799 ইউয়ান (প্রায় 29,990 টাকা) আর 8GB RAM ও 128GB ভেরিয়েন্ট কিনতে পকেট থেকে খশাতে হবে 3,199 ইউয়ান (প্রায় 34,200 টাকা)।

চীনের ঐ মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে অন্য এক পোস্টে ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের ডিজাইন। সেই পোস্টে দেখা যাচ্ছে Mi 8 এর পিছনে থাকবে ট্রান্সপারেন্ট গ্লাস প্যানেল। এছাড়াও রয়েছে ভার্টিকাল ডুয়াল রিয়াল ক্যামেরা। ফোনের সামনে ডিসপ্লের উপরে রয়েছে একটি নচ। এছাড়াও এই পোস্টে দেখা যাচ্ছে ফোনের ডান দিকে রয়েছে ফোনের ভলিউম ও পাওয়ার বাটন। তবে এই ছবির সত্যতা জানার জন্য অপেক্ষা করতে হবে ফোন লঞ্চ হওয়া পর্যন্ত।

আগে শোনা যাচ্ছিল শাওমি এই ফোনের নাম রাখবে Mi7। যদিও সেই নাম বদল করে চীনের এই কোম্পানি জানিয়েছে তাদের  লেটেস্ট ফ্ল্যাগশিপের নাম হবে Mi 8। আশা করা হচ্ছে এই ফোনে চলবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও। সাথে থাকবে কোমানির নিজস্ব MIUI স্কিন। OnePlus 6 কে টক্কর দিতেই এই ফোন বাজারে আনতে চলেছে শাওমি। এছাড়াও এই একই ইভেন্টে লঞ্চ হবে শাওমির নতুন ফিটনেস ব্যান্ড Mi Band 3।
 

mi8weibo1 Mi 8

Photo Credit: Weibo

আগে শোনা যাচ্ছিল শাওমি এই ফোনের নাম রাখবে Mi7। যদিও সেই নাম বদল করে চীনের এই কোম্পানি জানিয়েছে তাদের  লেটেস্ট ফ্ল্যাগশিপের নাম হবে Mi 8। আশা করা হচ্ছে এই ফোনে চলবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও। সাথে থাকবে কোমানির নিজস্ব MIUI স্কিন। OnePlus 6 কে টক্কর দিতেই এই ফোন বাজারে আনতে চলেছে শাওমি। এছাড়াও এই একই ইভেন্টে লঞ্চ হবে শাওমির নতুন ফিটনেস ব্যান্ড Mi Band 3।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »