জিয়াওমি Mi মিক্স 2 এর মূল্য আবার কমলো ভারতে

গত বছরের কোম্পানির প্রিমিয়াম বেজেল-লেস ডিসপ্লে স্মার্টফোন জিয়াওমি Mi মিক্স 2 এর দাম ভারতে আবার একধাপ কমলো। হ্যান্ডসেটটি  2017 সালের অক্টোবরে ভারতে চালু করা হয়েছিল

জিয়াওমি Mi মিক্স 2 এর মূল্য আবার কমলো ভারতে
হাইলাইট
  • জিয়াওমি Mi মিক্স 2 মূল্য Rs 3000 কমালো
  • এটি বর্তমানে Rs 29,999 পাওয়া যাচ্ছে
  • নতুন দামটি প্রযোজ্য Mi.com, Mi Home এবং ফ্লিপকার্ট এ
বিজ্ঞাপন

গত বছরের কোম্পানির প্রিমিয়াম বেজেল-লেস ডিসপ্লে স্মার্টফোন জিয়াওমি Mi মিক্স 2 এর দাম ভারতে আবার একধাপ কমলো। হ্যান্ডসেটটি  2017 সালের অক্টোবরে ভারতে চালু করা হয়েছিল। এটি ভারতের বাজারে প্রথম যখন পৌঁছেছিল তখন এর দাম ছিল 35,999 টাকা।  কিন্তু, সর্বশেষ মূল্য হ্রাসের পর এখন এটি পাওয়া যাবে 29.999 টাকায়। উল্লেখযোগ্যভাবে, এটি একটি স্থায়ী মূল্য হ্রাস এবং এটি Mi.com, Mi হোম এবং ফ্লিপকার্টে এই মূল্যে পাওয়া যাবে।

জিয়াওমি Mi মিক্স 2 এর দাম প্রথমবার 3,000 টাকা কমে এই বছর জানুয়ারিতে। তারপর এর দাম দাঁড়ায় 32,999 টাকায়। আরো একবার মূল্য 3,000 টাকা কমে যাওয়াতে, প্রাথমিক প্রতিযোগীদের তুলনায় এটির দাম এখন উল্লেখযোগ্যভাবে কম, এমনটাই দাবি করছে এই চিনা মোবাইল প্রস্তুতকারক তাদের একটি ফোরামে। এদিকে, কোম্পানি ভারতে Mi মিক্স 2S চালু করবে কিনা তার এখনও কোন খবর নেই |

উল্লেখ্য, জিয়াওমি Mi মিক্স 2 ডুয়াল সিম (ন্যানো) স্মার্টফোনে আছে অ্যান্ড্রয়েড 7.0 নোগাট ভিত্তিক MIUI 9। এটিতে একটি 5.99 ইঞ্চি সম্পূর্ণ HD + + (1080x2160 পিক্সেল) LCD ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 SoC এবং 6 জি বি RAM আছে। ডুয়াল সিম (ন্যানো-সিম) স্মার্টফোনে আরও আছে 12 মেগাপিক্সেল সোনি IMX386 রিয়ার ক্যামেরা সেন্সর, 1.25-মাইক্রন পিক্সেল, 4- অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজশন, 5 পিস লেন্স, একটি f / 2.0 অ্যাপারচার সহ। সেইসাথে আছে ফেস রিকগনিশন সিস্টেম। সামনের দিকে আছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা যার সঙ্গেও আছে ফেস রিকগনিশন সিস্টেম, স্মার্টফোনকে আনলক করার জন্য।

জিয়াওমি Mi মিক্স 2 সংস্করণ ভারতে চালু হয় 128 জিবি স্টোরেজ সহ যা বিস্তারযোগ্য নয়। Mi মিক্স 2 স্মার্টফোন 4 জি (43 এলটিই ব্যান্ড সমর্থন), ভিওএলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই 802.11 c, ব্লুটুথ V 5.0, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ C এর সাথে সংযোগ স্থাপন করতে পারে। সেন্সর গুলির মধ্যে আছে অ্যাকসিলরোমিটার, প্রক্সিমিটি লাইট সেন্সর, ব্যারোমিটার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, এবং আল্ট্রাসোনিক প্রক্সিমিটি সেন্সর। স্মার্টফোনটি একটি 3400mAh ব্যাটারি দ্বারা সঞ্চালিত হয়। ফোনটির পরিমাপ 151.8x75.5x7.7mm, এবং ওজন 185 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Head-turning design
  • Good display and performance
  • Great battery life
  • Bad
  • Disappointing cameras
  • Awkward placement of selfie camera
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »