আর্টফিশিয়াল ইন্টিলিজেন্সের হাত ধরে একাধিক ফিচার নিয়ে এলো MIUI 10

অবশেষে বিশ্বের সামনে MIUI 10 কে হাজির করলো Xiaomi। বৃহষ্পতিবার এক ইভেন্টে MIUI 10 লঞ্চ করেছে চিনের কোম্পানিটি।

আর্টফিশিয়াল ইন্টিলিজেন্সের হাত ধরে একাধিক ফিচার নিয়ে এলো MIUI 10
হাইলাইট
  • বৃহষ্পতিবার এক ইভেন্টে MIUI 10 লঞ্চ করেছে চিনের কোম্পানিটি
  • 1 জুন থেকে কোম্পানির বিভিন্ন ফোনে এই আপডেট পৌঁছে যাবে
  • MIUI 10 এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার AI পোট্রট
বিজ্ঞাপন

অবশেষে বিশ্বের সামনে MIUI 10 কে হাজির করলো Xiaomi। বৃহষ্পতিবার এক ইভেন্টে MIUI 10 লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই একই ইভেন্টে লঞ্চ হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ Mi 8 স্মার্টফোন। MIUI 10 এর সবথেকে উল্লেখযোগ্য ফিচার AI পোট্রেট মোড। সব MIUI 10 ফোনেই এবার থেকে ছবিতে বোকেহ এফেক্ট পাবেন গ্রাহকরা। সফটওয়ারের মাধ্যমে এই ফিচারটি লঞ্চ করেছে Xiaomi। এতোদিন শুধুমাত্র ডুয়াল ক্যামেরা ফোনেই এই ফিচার পাওয়া যেত। MIUI 10 আপডেটের পরে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ফোনেও এই ফিচার পাওয়া যাবে বলে এই লঞ্চ ইভেন্টে জানানো হয়েছে। এছাড়াও কোন ফোনগুলি নতুন MIUI 10 আপডেট পাবে তা জানিয়েছে কোম্পানি।

কোন ফোনে MIUI 10 আপডেট পাওয়া যাবে?

কোম্পানির একাধিক ডিভাইসে পাওয়া যাবে লেটেস্ট এই আপডেট। 1 জুন থেকে কোম্পানির বিভিন্ন ফোনে এই আপডেট পৌঁছে যাবে। চিনে MIUI 10 এর ক্লোড বিটা ভার্সান রম পাওয়া যাবে Mi 8, Mi Mix 2S, Mi Mix 2, Mi Mix, Mi 6X, Mi 6, Mi 5, Mi Note 2, Redmi S2 ও Redmi Note 5 ফোনগুলিতে। জুন মাসের শেষে কোম্পানির ওয়েবসাইটে MIUI 10 এর পাবলিক বিটা ভার্সান পাওয়া যাবে। জুলাই মাসের শেষে    Mi Note 3, Mi 5X, Mi 5c, Mi 5s, Mi 5s Plus, Mi 4, Mi 4c, Mi 4S, Mi Max 2, Mi Max, Redmi 5, Redmi 5A, Redmi 5 Plus, Redmi 4, Redmi 4A, Redmi 4X, Redmi 3S/ Redmi 3X, Redmi Pro, Redmi Note 5A, Redmi Note 4 Qualcomm/ Redmi Note 4X, Redmi Note 4 (MediaTek) ও Redmi Note 3 (Qualcomm) ফোনগুলিতে MIUI 10  পাবলিক বিটা ভার্সান পাওয়া যাবে।
 

xiaomi miui 10 recents recents


MIUI 10 ফিচার্স

MIUI 10 এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার AI পোট্রট। কোম্পানি জানিয়েছে এই অপারেটিং সিস্টেম ব্যাবহার করলে ডুয়াল ক্যামেরা ছাড়াই গ্রাহকরা বোকেহ ডেপ্ত আফ ফিল্ড এফেক্ট পাবেন। সফটওয়ার বেসড এই ফিচার অ্যালগোরিদম ব্যাবহার করে সাবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেবে।

 

xiaomi miui 10 smart home miui


এছাড়াও MIUI 10 এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার রিসেন্ট উইজেট। নতুন লে আউটে স্ক্রিনের সব জায়গা ব্যাবহার করে রিসেন্ট টাস্ক ডিলিট করতে পারবেন গ্রাহকরা।

এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ ফিচার AI প্রিলোড। কোম্পানি দাবি করেছে এই ফিচারের মাধ্যমে MIUI 10 এ অনেক কম সময়ে অ্যাপ লোড হবে। এছাড়াও আপনার ফোন ব্যাবহারের ইতিহাস ঘেঁটে আগে থেকেই আপনার প্রযোজনীয় অ্যাপগুলি লোড করে রাখবে MIUI 10।

পরিশেষে Mi ইকোসিস্টেমের জন্য MIUI 10 এ আলাদা কোন অ্যাপ এর প্রয়োজন হবে না বলে কোন্মানি জানিয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত আর কোন তথ্য জানা যায়নি MIUI 10 নিয়ে। তবে আপনি যদি চিনা ভাষা বুঝতে পারেন তবে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
 

Also at the event, Xiaomi launched the Mi 8 SE, Mi 8 Explorer Edition, and Mi Band 3 at the event.

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »