Apple কে উপহাস করে নতুন কম্বো প্যাক লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2018 10:05 IST
হাইলাইট
  • চিনের ওয়েবসাইটে তিনটি নতুন কম্বো প্যাক লঞ্চ করেছে Xiaomi
  • কম্বো প্যাকের নাম XS Suit, XS Max Setআর XR Suit
  • একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, একটি ফিটনেস ব্যান্ড আর একটি অডিও প্রোডাক্ট

চিনের ওয়েবসাইটে তিনটি নতুন কম্বো প্যাক  লঞ্চ করেছে  Xiaomi

 

চিনের অ্যাপল নামে পরিচিত Xiaomi। কিন্তু এবার Apple কে আওয়াজ দেওয়া শুরু করল চিনের কোম্পানিটি। Apple এর যে কোন প্রোডাক্টের দাম আর দশটা প্রোডাক্টের থেকে বেশি হয়। সম্প্রতি আকাশ ছোঁয়া দামে লঞ্চ হয়েছে  iPhone XS, iPhone XS Max আর  iPhone XR। এবার নতুন  iPhone এর এই আকাশ ছোঁয়া দামকে লক্ষ্য করে নিজেদের প্রোডাক্ট বিক্রি শুরু করল  Xiaomi। যে দামে একটি iPhone কেনা যায় একই টাকা খরচ করে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সহ একটি ল্যাপ্টম ও বিভিন্ন প্রোডাক্ট কম্বো বিক্রি শুরু করল চিনের কোম্পানিটি। আকর্ষণীয়ভাবে এই কম্বো গুলির নাম XS Suit, XS Max Setআর  XR Suit।

Advertisement

সম্প্রতি কোম্পানির চিনের ওয়েবসাইটে তিনটি নতুন কম্বো প্যাক  লঞ্চ করেছে  Xiaomi। নতুন তিনটি কম্বো প্যাকের নাম XS Suit, XS Max Setআর  XR Suit। এই সবকটি কমবোতেই একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, একটি ফিটনেস ব্যান্ড আর একটি অডিও প্রোডাক্ট রয়েছে। চিনে নতুন  iPhone XS, XS Max আর  XR যে দামে লঞ্চ হবে একি দামে এই কম্বোগুলি লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। উপহাস করেই নতুন এই কম্বো প্যাক তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

প্রথম কম্বো প্যাক  XR bundle এ পাওয়া যাবে একটি  Mi 8 SE স্মার্টফোন। সাথে থাকবে একটি  12.5  ইঞ্চি  Mi Notebook Air, Mi Band 3 আর একটি  Bluetooth হেডসেট। এই কম্বোর দাম  6,499 ইউয়ান। যা চিনে একটি নতুন  iPhone XR এর বেস ভেরিয়েন্টের দামের সমান। 

এছাড়াও  Xiaomi XS Bundle এর দাম  8,699 ইউয়ান। যা চিনে একটি নতুন  iPhone XS 64GB ভেরিয়েন্টের দামের সমান। এই কম্বো প্যাঁকে পাওয়া যাবে একটি  MI MIX 2S স্মার্টফোন, একটি  13.3 ইঞ্চি  Mi Notebook Air, Mi Band 3 আর একটি  Bluetooth হেডসেট। অবশেষে  XS Max Bundle এ পাওয়া যাবে একটি  Mi 8 স্মার্টফোন, একটি  Mi Noteboom Pro ল্যাপটপ, Mi Band 3 আর একটি  Bluetooth Neckband। এই কম্বো প্যাকের দাম  9,599 ইউয়ান। যা চিনে একটি নতুন  iPhone XS Max ফোনের  64GB বেস ভেরিয়েন্টের দামের সমান।

Advertisement

  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Apple, iPhone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  2. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  3. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  4. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  5. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  6. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  7. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  8. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  9. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  10. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.