দেখে নিন Redmi 6 Pro এর ডিজাইন, স্পেসিফিকেশান ও সব কালার অপশান

25 জুন লঞ্চ হবে Xiaomi  Redmi 6 Pro। আগেই ফাঁস হয়ে গিয়েছিল এই ফোনের সব স্পেসিফিকেশান ও ডিজাইন। আর এবার Redmi 6 Pro এর কালার ভেরিয়েন্টগুলির একটি ছবি ইন্টারনেটের দেখা গেল।

দেখে নিন Redmi 6 Pro এর ডিজাইন, স্পেসিফিকেশান ও সব কালার অপশান

Photo Credit: Weibo

হাইলাইট
  • এবার Redmi 6 Pro এর কালার ভেরিয়েন্টগুলির একটি ছবি ইন্টারনেটের দেখা গেল
  • কোম্পানির অফিশিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হয়েছে
  • 25 জুন লঞ্চ হবে Xiaomi Redmi 6 Pro
বিজ্ঞাপন

 

25 জুন লঞ্চ হবে Xiaomi  Redmi 6 Pro। আগেই ফাঁস হয়ে গিয়েছিল এই ফোনের সব স্পেসিফিকেশান ও ডিজাইন। আর এবার Redmi 6 Pro এর কালার ভেরিয়েন্টগুলির একটি ছবি ইন্টারনেটের দেখা গেল। কিছুদিন আগেই এই রিপোর্টে জানানো হয়েছিল Redmi 6 Pro তে iPhone X এর মতো নচ থাকবে। আর এবার নতুন এই ছবিতে সেই খবরেই শিলমোহর পড়ল। কিছুদিন আগেই চিনের বাজারে Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছিল শাওমি। নতুন Redmi 6 Pro তে থাকবে একটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর বিশাল 4000 mAh ব্যাটারি। এছাড়াও 25 তারিখের ইভেন্টে Mi Pad 4 ডিভাইসটি লঞ্চ করবে Xiaomi।

কোম্পানির অফিশিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে একাধিক কালার ভেরিয়েন্টে নতুন Redmi 6 Pro পাওয়া যাবে। এর মধ্যেই রয়েছে রোজ গোল্ড, স্যান্ড গোল্ড, লেক ব্লু, ব্ল্যাক ও ফ্লেম রেড কালারগুলি। এছাড়াও এই ছবিতে দেখা যাচ্ছে নতুন Redmi 6 Pro এর ফিছনে মেটাল ফিনিশ থাকবে। আর ফোনের সামনে ডিসপ্লের উপরে iPhone X এর মতো একটি কালো নচ দেখা যাবে। এছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে Redmi 6 Pro এর পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ আর রিয়ার ফেসিং সিঙ্গারপ্রিন্ট সেন্সার।

redmi 6 pro official render weibo Redmi 6 Pro

Photo Credit: Weibo

সম্প্রতি TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Vivid display
  • Very good battery life
  • Bad
  • No dual 4G VoLTE
  • Unattractive notch design
  • Weak low-light camera performance
  • App scaling is affected by the notch
Display 5.84-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »