18:9 ডিসপ্লে, ফেস আনলক সহ লঞ্চ হল Redmi 6A

Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার।

18:9 ডিসপ্লে, ফেস আনলক সহ লঞ্চ হল Redmi 6A
হাইলাইট
  • চিনে এক ইভেন্টে লঞ্চ হল Redmi 6 আর Redmi 6A
  • চিনে Redmi 6A এর দাম 599 ইউয়ান (প্রায় 6,300 টাকা)
  • জুন মাসের 15 তারিখ সকাল 10 টা থেকে চিনে Redmi 6A বিক্রি শুরু হবে
বিজ্ঞাপন

মঙ্গলবার চিনে এক ইভেন্টে লঞ্চ হল Redmi 6 আর Redmi 6A নামের দুটি বাজেট স্মার্টফোন। গত বছরের জনপ্রিয় Redmi 5A এর উত্তরসুরি Redmi 6A ফোনটি। এই ফোনের অন্যতম আকর্ষন ফোনের ফেস আনলক ফিচার, 18:9 ডিসপ্লে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
 

Redmi 6A এর দাম

চিনে Redmi 6A এর দাম 599 ইউয়ান (প্রায় 6,300 টাকা)। 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। জুন মাসের 15 তারিখ সকাল 10 টা থেকে চিনে Redmi 6A বিক্রি শুরু হবে।
 

Redmi 6A এর স্পেসিফিকেশান

Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।

কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking and easy to handle
  • Excellent battery life
  • Reasonable performance for the price
  • Bad
  • Too much bloat and too many ads
  • Price will rise after introductory offer
Display 5.45-inch
Processor MediaTek Helio A22 (MT6761)
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »