Redmi Note 5 Pro তে কবে আসবে MIUI 9.5 আপডেট? জানালো Xiaomi

লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল Redmi Note 5 Pro ফোনে পরে Android Oreo আপডেট পৌঁছে যাবে। আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এবার ভারতে 2018 সালের অন্যতম জনপ্রিয় ফোনে MIUI 9.5 এর হার ধরে Android Oreo আসতে চলেছে।

Redmi Note 5 Pro তে কবে আসবে MIUI 9.5 আপডেট? জানালো Xiaomi
হাইলাইট
  • পুরোনো Android Nougat অপারেটিং সিস্টেমে এই ফোন লঞ্চ হয়েছিল
  • Redmi Note 5 Pro তে MIUI 9.5 এর হার ধরে Android Oreo আসতে চলেছে
  • Redmi Note 5 Pro তে OTA আপডেটের মাধ্যমে MIUI 9.5 আপডেট পৌঁছে যাবে
বিজ্ঞাপন

ফেব্রুয়ারী মাসে Redmi Note 5 Pro ফোনটি ভারতে লঞ্চ করেছিল Xiaomi। আর তখন থেকেই ভারতের বাজেট স্মার্টফোনের বাজারে ঝড় তুলেছে এই ফোন। এই ফোনে রয়েছে তাগড়া স্পেসিফিকেশান, প্রিমিয়াম ডিজাইন, ডুয়াল ক্যামেরা সেট আপ। যদিও এই ফোনের একটিই খামতি। পুরোনো Android Nougat অপারেটিং সিস্টেমে এই ফোন লঞ্চ হয়েছিল। যদিও লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল এই ফোনে পরে Android Oreo আপডেট পৌঁছে যাবে। আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এবার ভারতে 2018 সালের অন্যতম জনপ্রিয় ফোনে MIUI 9.5 এর হার ধরে Android Oreo আসতে চলেছে। Xiaomi জানিয়েছে আগামী 29 জুন থেকে Redmi Note 5 Pro তে OTA আপডেটের মাধ্যমে MIUI 9.5 আপডেট পৌঁছে যাবে।

সোমবার কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক টুইটে জানা গিয়েছে ভারতে Redmi Note 5 Pro সব গ্রাহকের কাছে MIUI 9.5 স্টেবেল রম পৌঁছে যাবে। এছাড়াও জানানো হয়েছে ধাপে ধাপে OTA আপডেটের মাধ্যমে গ্রাহকরা এই আপডেট পাবেন। তাই এই আপডেটের জন্য হয়তো 29 জুনের পরেও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

Redmi Note 5 Pro স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and vivid display
  • Good build quality
  • Competent cameras
  • Great value
  • Bad
  • Fast charger not bundled
  • Lacks USB Type-C
  • Preinstalled bloatware
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »