শুক্রবার কখন কোথায়, পাওয়া যাবে Redmi Note 6 Pro?

ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।

শুক্রবার কখন কোথায়, পাওয়া যাবে Redmi Note 6 Pro?

Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi

হাইলাইট
  • নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro
  • শুক্রবার দুপুর 12 টায় পাওয়া যাবে Redmi Note 6 Pro
  • Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
বিজ্ঞাপন

নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 6 Pro। ইতিমধ্যেই বেশ কয়েকটি সেলে নিমেশে এই ফোনের স্টক শেষ হয়েছে। শুক্রবার দুপুর 12 টায় Flipkart, Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 6 Pro। Redmi Note 5 Pro ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

Xiaomi Redmi Note 6 Pro এর দাম

ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB  RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় আবার বিক্রি হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart আর mi.com থেকে কেনা যাবে Redmi Note 6 Pro। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোন কিনলে 10 শতাংশ ছাড় পাবেন।

আরও পড়ুন: স্মার্টফোনে অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi

আরও পড়ুন: ছবিতে Redmi Note 6 Pro

আরও পড়ুন: চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ সহ ভারতে এল Redmi Note 6 Pro

আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

Redmi Note 6 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 6 Pro তে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

আরও পড়ুন: 1,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে Motorola One Power

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »