স্মার্টফোনে অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi

Amazon.in, Flipkart আর Mi.com থেকে একাধিক স্মার্টফোনে বিশাল ছাড় দিচ্ছে চিনের কোম্পানিটি। শনিবার পর্যন্ত এই সেল চলবে। Flipkart's Big Shopping Days সেল আর Amazon 'I Love Mi' সেলে এই ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

স্মার্টফোনে অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi

Amazon.in, Flipkart আর Mi.com থেকে একাধিক স্মার্টফোনে বিশাল ছাড় দিচ্ছে Xiaomi

হাইলাইট
  • বৃহস্পতিবার থেকে Xiaomi স্মার্টফোনে সেল শুরু হয়েছে
  • Amazon.in, Flipkart আর Mi.com থেকে এই সেল চলবে
  • 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল
বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে Xiaomi স্মার্টফোনে সেল শুরু হয়েছে। Amazon.in, Flipkart আর Mi.com থেকে একাধিক স্মার্টফোনে বিশাল ছাড় দিচ্ছে চিনের কোম্পানিটি। শনিবার পর্যন্ত এই সেল চলবে। Flipkart's Big Shopping Days সেল আর Amazon 'I Love Mi' সেলে এই ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর পাওয়া যাবে 19,999 টাকায়। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম কমে হবে 21,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 পাওয়া যাবে 25,999 টাকায়। HDFC ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে 1,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে Motorola One Power

‘I love Mi' সেলে Mi A2 আর Redmi Y2 ফোনে বিশেষ ছাড় দেওয়া হবে। Redmi Y2 ফোনের 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকার পরবর্তে 8,999 টাকায় পাওয়া যাবে। 4GB RAM+64GB স্টোরেজে Redmi Y2 কিনতে 13,499 টাকার পরিবর্তে খরচ হবে 10,999 টাকা।

এই সেলে Redmi Y2 ফোনের সাথেই Mi A2 কিনলে পাওয়া যাবে আকর্ষনীয় ডিসকাউন্ট। 17,499 টাকার পরিবর্তে মাত্র 14,999 টাকায় পাওয়া যাবে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2। অন্যদিকে 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে Mi A2 কিনতে 20,500 টাকার পরিবির্তে খরচ হবে 16,999 টাকা।

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

5,999 টাকায় পাওয়া যাবে 2GBRAM+16GB স্টোরেজে Redmi 6A। আর 2GB RAM+32GB স্টোরেজে Redmi 6A কিনতে খরচ হবে 6,999 টাকা।

ডিসকাউন্ট ছাড়াও এই সেলে Mi A2 আর Redmi Y2 কিনলে নো কস্ট ইএমআই এর সুবিধা দেবে Xiaomi।

জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। 12,999 টাকায় 4GB ভেরিয়েন্ট আর 15,999 টাকায় 6GB ভেরিয়েন্টে এই স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহকরা। 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল।

আরও পড়ুন: সস্তা হল Oppo A5

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  2. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  3. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  4. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  5. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  6. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  7. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  8. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  9. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  10. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »