Xiaomi Redmi Y2 তে MIUI 9.5.14 আপডেট আসা শুরু হল

MIUI 9.5.14 আপডেট পেতে শুরু করল Xiaomi Redmi Y2। এই আপডেটে পারফর্মেন্সে উন্নতি হবে বলে জানানো হয়েছে।

Xiaomi Redmi Y2 তে MIUI 9.5.14 আপডেট আসা শুরু হল
হাইলাইট
  • MIUI 9.5.14 আপডেট পেতে শুরু করল Xiaomi Redmi Y2
  • এই আপডেটে পারফর্মেন্সে উন্নতি হবে
  • Settings > System updates এ গিয়ে নিজের ফোনের এই আপডেট চেক করে নিতে পারবেন
বিজ্ঞাপন

MIUI 9.5.14 আপডেট পেতে শুরু করল Xiaomi Redmi Y2। এই আপডেটে পারফর্মেন্সে উন্নতি হবে বলে জানানো হয়েছে। আপাতত ওভার দ্য এয়ার (OTA) এর মাধ্যমে এই আপডেট পাঠাতে শুরু করেছে Xiaomi।  এই মাসেই শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2। Redmi Y2  তে রয়েছে  AI Beautify 4.0 আর ফেস আনলকের মতো আকর্ষনীয় সব ফিচার। এছারাও MIUI 10 এর হাত ধরে Redmi Y2 তে AI পোট্রেট মোড আসবে বলে জানিয়েছে Xiaomi।

Redmi Y2 এর গ্রাহকরা নিজের ফোনে Settings > System updates এ গিয়ে নিজের ফোনের এই আপডেট চেক করে নিতে পারবেন। এছাড়াও কোম্পানির নিজস্ব Updater app দিয়ে এই আপডেট করা যাবে। তবে সব ফোনে কবে এই আপডেট আসবে তা জানায়নি Xiaomi। এই আপডেটের সাইজ 1.36GB। MIUI 9.5.14  আপডেটে একাধিক বাগ ফিক্স সহ সিস্টেম স্টেবিলিটিতে উন্নতি হয়েছে।

 

Redmi Y2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Slow facial recognition
  • Average lowlight camera performance
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3080mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »