চাঁদে বরফের সন্ধান পেল চন্দ্রযান-১

চাঁদের দক্ষিণ মেরুতে সব বরফ এক জায়গারে জমে আছে। অন্যদিকে উত্তর মেরুর বরফ অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একাধিক আধুনিক প্রযুক্রি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়ে জানিয়েছেন যে চাঁদের পৃষ্ঠে বরফ রয়েছে।

চাঁদে বরফের সন্ধান পেল চন্দ্রযান-১

Photo Credit: NASA

বিজ্ঞাপন

চন্দ্রযান-১ কে ব্যবহার করে চাঁদে বরফের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন চন্দ্রযান-১ এর পাঠানো তথ্য থেকে জানা গিয়েছে চাঁদের মেরূপ্রদেশে বরফের সন্ধান পাওয়া গিয়েছে। মঙ্গলবার এই কথা জানিয়েছে NASA। পরে চাঁদে অভিযান হলে এই জলকে কাজে লাগানো যাবে বলেই জানানো হয়েছে। মাটির নীচ থেকে খুঁড়ে বার না করে মাটির উপর থেকেই এই জল ব্যবহার করা যাবে।

চাঁদের দক্ষিণ মেরুতে সব বরফ এক জায়গারে জমে আছে। অন্যদিকে উত্তর মেরুর বরফ অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একাধিক আধুনিক প্রযুক্রি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়ে জানিয়েছেন যে চাঁদের পৃষ্ঠে বরফ রয়েছে। ISRO 2008 সালে চন্দ্রযান-১ যান পাঠিয়েছিল। এই যানে চাঁদে বরফ খঁজার জন্য একটি বিশেষ যন্ত্র ব্যবহার হয়েছিল। এই যন্ত্রের মাধ্যমে চাঁদে জল বাষ্প ও বরফকে আলাদা করে চিনতে পারে চন্দ্রযান-১ যান।

নিজের অক্ষের সাথে বেঁকে থাকার কারনেই চাঁদের এক পাশে কখনই সূর্যের আলো পৌঁছায় না। আগে একাধিক বার চাঁদের দক্ষিণ মেরুতে জল থাকার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে তার সপক্ষে যথেস্ট প্রমাণ পাওয়া যায়নি কখনই। আপাতত এই বরফ কোথা থেকে এলো, বা এই বরফের ধর্ম সম্পর্কে গবেষনায় ব্যস্ত বিজ্ঞানীরা।

2009 সালের 28 অগাস্ট ভারতের পাঠানো চন্দ্রযান-১ এ টেকনিকাল সমস্যা দেখা যায়। তখন পৃথিবীতে ছবি পাঠানো বন্ধ করে দেয় চন্দ্রযান-১। এর কিছুদিন পরেই ISRO চন্দ্রযান-১ অভিযান শেষ হয়ে গিয়েছে বলে জানিয়ে দিয়েছিল। 2016 সালে এই যানকে ঠিক করার কাজ শুরু করে NASA। পরে NASA বিজ্ঞানীরা চন্দ্রযান-১ ঠিক করে আবার তা সচল করে তুলেছিলেন।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »