কল্পবিজ্ঞান নয় এবার মহাকাশে ঘুরতে যাওয়ার স্বপ্ন পুরন করবে জাপান

2019 সালে ট্রায়ালে প্রথম মহাকাশে কমার্শিয়াল স্পেসক্রাফট পাঠানোর কথা ঘোষনা করেছে জাপানের কোম্পানিটি। তবে এখনো নাম ঠিক হয়নি এই স্পেসক্রাফটের।

কল্পবিজ্ঞান নয় এবার মহাকাশে ঘুরতে যাওয়ার স্বপ্ন পুরন করবে জাপান
বিজ্ঞাপন

কল্প বিজ্ঞান নয়, এবার বাস্তব হতে চলেছে মহাকাশে ঘুরতে যাওয়ার স্বপ্ন। খুব শিঘ্রই বিমানে চেপে মকাশ ভ্রমণের স্বপ্ন সত্যি হবে। অন্তত এমনটাই জানাচ্ছেন জাপানের এক স্টার্ট আপ কোম্পানি। 2019 সালে ট্রায়ালে প্রথম মহাকাশে কমার্শিয়াল স্পেসক্রাফট পাঠানোর কথা ঘোষনা করেছে জাপানের কোম্পানিটি। তবে এখনো নাম ঠিক হয়নি এই স্পেসক্রাফটের। কোম্পানি জানিয়েছে 2013 সালে বাণিজ্যিক উড়ান শুরু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

মধ্য জাপানের নাগোয়াতে অবস্থিত এই কোম্পানির নাম PD অ্যারোস্পেস। পাঁচটি আলাদা কোম্পানি থেকে প্রায় 32 কোটি টাকা তুলে ব্যাবসা শুরু করেছে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির সিইও জানিয়েছেন, “ খুব শিঘ্রই মহাকাশে যাতায়াত সম্ভব হবে। আপনিও ভবিষ্যতের এই খেলায় সামিল হন।”

এছাড়াও তিনি বলেন “শুধুমাত্র আমেরিকাতেই স্পেস রিসার্চে বাণিজ্যিকরন হয়েছে। খুব দ্রুতগতিতে বাড়ছে এই বাণিজ্যের পরিমান। ” যে পাঁচটি কোম্পানি এই প্রজেক্টে টাকা দিয়েছে তার মধ্যে আছে জাপানের বৃহত্তম এয়ারলাইন কোম্পানি, আল নিপ্পন এয়ারওয়েজ।

এই মহাকাশ যানে একটি ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন রিঅ্যাকশান মোডে কাজ করবে। এটিই হবে জাপানের প্রথম মানুষবাহী মাহাকাশ যান যেটি মহাশূণ্যে গিয়ে আবার ফেরৎ আসবে।

গত বছর জুলাই মাসে একটি পরীক্ষামূলক পরিচালনা করেছিল। এই প্রথম বিশ্বের কোন যান নিজের শক্তি হিসাবে জেট ইঞ্জিন ও রকেট ইঞ্জিনে বদল করতে সক্ষম হয়েছিল। এবার সেই ইঞ্জিনে ফাইন টিউনিং এর কাজে ব্যাস্ত রয়েছেন কোম্পানির কর্মীরা।

2019 সালে প্রথম পরীক্ষামূলক যান উৎক্ষেপন করবে জাপানের এই কোম্পানি। এছাড়াও জানানো হয়েছে 2023 সাল থেকে এই যান বাণিজ্যিকভাবে চলতে শুরু করবে।



 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »