নিউ ইয়র্কে নতুন গবেষণা কেন্দ্রের সূচনা করল Samsung

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টেকনোলজি দুয়ার ভবিষ্যৎ নির্নয় করতে চলেছে।। তাই সব টেক কোম্পানি এই মুহুর্তে আর্টফিশিয়াল ইন্টিলিজেন্স গবেষণায় জোর দিচ্ছে। আর এই বিষয়ে ব্যতিক্রম নয় Samsung।

নিউ ইয়র্কে নতুন গবেষণা কেন্দ্রের সূচনা করল Samsung
বিজ্ঞাপন

 

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে কোম্পানির ষষ্ঠ গবেষণা কেন্দ্রের সূচনা করল Samsung। এই গবেষণা কেন্দ্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে রোরোটিক্স নিয়ে গবেষণা করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এই গবেষণা কেন্দ্রের সূচনা করেছে Samsung।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টেকনোলজি দুয়ার ভবিষ্যৎ নির্নয় করতে চলেছে।। তাই সব টেক কোম্পানি এই মুহুর্তে আর্টফিশিয়াল ইন্টিলিজেন্স গবেষণায় জোর দিচ্ছে। আর এই বিষয়ে ব্যতিক্রম নয় Samsung। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, কানাডা ড় মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স গবেষণাগার রয়েছে।

নিউ ইয়র্কের নতুন এই গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দেবেন বিখ্যাত আর্টিফিশাল ইন্টিলিজেন্স ও রোবোটিক্স বিজ্ঞানী ড্যানিয়েল ডি. লি। গত জুন মাসে কোম্পানিতে যোগ দেন এই বিজ্ঞানী।

“বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক। এই শহরে মেধার কোন অভাব নেই। ” বলেন লি। “এই শহরের সেরা বিশ্ববিদ্যালয়গুলির সাথে হাত মিলিয়ে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যাব।”

আহে এক বিবৃতিতেকোম্পানি জানিয়েছিল 2020 সালের মধ্যে 1000 জন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স গবেষককে কোম্পানিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে Samsung –এর।

কোম্পানির গবেষনা বিভাগের প্রধান কিম হিউন-সুক জানিয়েছে, “মানুষের জীবন আরও সহজ করে তোলার জন্য আমাদের নতুন প্রযুক্তি তৈরী করতে হবে। এই বিষয়েই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বড় ভুমিকা নিতে চলেছে। কোম্পানির প্রোডাক্টে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে। আর এই কাজেই বিশ্বে অন্যান্য গবেষণা কেন্দ্রগুলির মতোই বড় ভুমিকা নেবে নিউ ইয়র্কের নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স গবেষণা কেন্দ্র।”

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »