আবার WhatsApp -এ ভুয়ো খবর ভাইরাল! জানুন বিস্তারে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 14:25 IST

WhatsApp -এ আবার ভুয়ো খবর বিভ্রান্তি ছড়াচ্ছে

ডিজিটাল যুগে খবর ও অন্যান্য তথ্য সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম WhatsApp। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই WhatsApp-এও ভুয়ো খবরের ছড়াছড়ি। সম্প্রতি ভুয়ো খবর প্রচার রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। যদিও এর পরেও ভুয়ো মেসেজ ছড়ানো বন্ধ করা যাচ্ছে না। সম্প্রতি ভাইরাল একটি মেসেজে মেসেজের বিভিন্ন টিক সম্পর্কে ভুল তথ্য জানানো হয়েছে।

WhatsApp -এ ভাইরাল হয়েছে এই ভুয়ো পোস্ট

Advertisement

সম্প্রতি একটি মেসেজে জানানো হয়েছে সরকার ভুয়ো মেসেজ থামানোর জন্য একাধিক নতুন ব্যবস্থা নিচ্ছে। যদিও এই মেসেজের সব তথ্য মিথ্যা। মেসেজে জানানো হয়েছে WhatsApp-এ কোন মেসেজে তিনটি নীল টিক থাকলে সরকারের তরফ থেকে মেসেজে নজর দেওয়া হয়েছে। দুটি নীল ও একটি লাল টিক থাকলে সরকার এই মেসেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। একটি নীল ও দুটি লাল মেসেজের অর্থ এই তথ্য যাচাই করছে সরকার। তিনটি লাল টিকের অর্থ আদালতের সমন পৌঁছতে চলেছে। এই সব তথ্যই সম্পূর্ণ ভুল।

লকডাউনের মধ্যেই নতুন বিপদ! হঠাৎ WhatsApp -এ অতিসক্রিয় হ্যাকাররা

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো ট্যুইটারে জানিয়েছে, সরকারের তরফ থেকে এই ধরনের কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। WhatsApp-এর সব মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে। তাই যে মেসেজ পাঠাচ্ছে আর যাবে মেসেজ পাঠানো হচ্ছে এর মাঝে কোন তৃতীয় ব্যক্তি সেই মেসেজ পড়তে পারে না। পরিবার ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই প্ল্যাটফর্ম কাজে লাগলেও খবর জানার জন্য WhatsApp ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোন খবরের জন্য নির্ভরযোগ্য সংস্থাকেই বিশ্বাস করা উচিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Press Information Bureau
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  2. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  3. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  4. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  5. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  6. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  7. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  8. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  9. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  10. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.