ফোল্ডেবেল iPad নিয়ে আসছে Apple?

সম্প্রতি Samsung তাদের ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা Apple দপ্তরে পাঠিয়েছে। Galaxy Fold লঞ্চের পর থেকে ফোল্ডেবেল ডিভাইস লঞ্চের জন্য Apple এর উপরে চার বাড়তে শুরু করেছিল।

ফোল্ডেবেল iPad নিয়ে আসছে Apple?

Photo Credit: LetsGoDigital

এক জার্মান ওয়েবসাইটে ফোল্ডেবেল iPad এর ডিজাইনের ছবি প্রকাশিত হয়েছে

হাইলাইট
  • ফোল্ডেবেল iPad এর ডিজাইনের ছবি প্রকাশিত হয়েছে
  • Samsung তাদের ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা Apple দপ্তরে পাঠিয়েছে
  • ছবিতে পরবর্তী iPad কেমন দেখতে হবে সেই আভাষ পাওয়া গিয়েছে
বিজ্ঞাপন

গত সপ্তাহে বার্সেলোনায় শেষ হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট। এই ইভেন্টে বিশ্বের তাবড় কোম্পানিগুলি নিজেদের ফল্ডেবেল ডিভাইস নিয়ে হাজির হয়েছে। সব কোম্পানিগুলিই জানিয়েছে ফোল্ডেবেল স্মার্টফোনই ভবিষ্যৎ। এতদিন Apple এর তরফ থেকে ফোল্ডেবেল স্মার্টফোন বা ট্যাবলেট প্রসঙ্গে কোন তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে ফোল্ডেবেল iPad এর ডিজাইন সামনে এসেছে।

সম্প্রতি এক জার্মান ওয়েবসাইটে ফোল্ডেবেল iPad এর ডিজাইনের ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে পরবর্তী iPad কেমন দেখতে হবে সেই আভাষ পাওয়া গিয়েছে। ভবিষ্যতে এই ডিভাইস লঞ্চের পরিকল্পনা করছে Apple।

সম্প্রতি Samsung তাদের ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা Apple দপ্তরে পাঠিয়েছে। Galaxy Fold লঞ্চের পর থেকে ফোল্ডেবেল ডিভাইস লঞ্চের জন্য Apple এর উপরে চাপ বাড়তে শুরু করেছিল। এর পরেই Apple দপ্তরে পৌঁছায় Samsung ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা।

লেটেস্ট iPhone XS আর iPhone XS Max ফোনে Samsung এর তৈরী OLED ডিসপ্লে ব্যবহার করে কুপার্টিনোর কোম্পানিটি। Samsung জানিয়েছে এই মুহুর্তে এক বছরে 24 লক্ষ ফোল্ডেবেল ডিসপ্লে তৈরী করার ক্ষমতা রয়েছে কোম্পানির।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »