iPad Mini (2026) মডেলে iPadOS 27-এর মাধ্যমে Apple Intelligence-এর বিভিন্ন ফিচার্স ব্যবহার করা যাবে।
Photo Credit: Apple
iPad mini (2026) features a new 8.5-inch OLED screen
Apple সোমবার ভারত ও গ্লোবাল মার্কেটে iPad Mini (2026) লঞ্চের ঘোষণা করেছে। এটি 8.5 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে এসেছে, যা আইপ্যাড মিনি লাইনআপের ইতিহাসে সর্বপ্রথম। অ্যাপলের নতুন ট্যাবে পাওয়ারফুল A20 Pro প্রসেসর ব্যবহার হয়েছে। iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo ফোল্ডেবলও একই চিপসেট দ্বারা পরিচালিত। iPad Mini (2026) মডেলে iPadOS 27 সফটওয়্যারের মাধ্যমে Apple Intelligence-এর বিভিন্ন ফিচার্স ব্যবহারের সুবিধা থাকবে। কোম্পানি উন্নত অডিও সিস্টেম, ফাস্ট ওয়্যারলেস কানেক্টিভিটি, ও ল্যান্ডস্কেপ-ওরিয়েন্টেড ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যুক্ত করেছে। এই Wi-Fi এবং 5G, দুই ভ্যারিয়েন্টে বাজারে আসছে।
iPad Mini (2026)-এর Wi-Fi সংস্করণ তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ যথাক্রমে 82,900 টাকা ও 94,900 টাকায় এসেছে। টপ 512 জিবি ভার্সনের দাম 1,18,900 টাকা। অন্য দিকে, 5G কানেক্টিভিটি-সহ 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ ভার্সন যথাক্রমে 1,00,900 টাকা এবং 1,36,900 টাকায় এসেছে।
Apple ইন্ডিয়ার ওয়েবসাইট ও Apple স্টোর অ্যাপে অক্টোবর 28 থেকে প্রি-বুকিং শুরু হবে। সেল আগামী নভেম্বর 6 তারিখে হবে। ট্যাবলেটটি Apple Pencil Pro সাপোর্ট করে, যার দাম 11,900 টাকা। এটি 7,900 টাকা দামের Apple Pencil (টাইপ-সি)-এর সঙ্গেও ব্যবহার করা যাবে।
নতুন আইপ্যাড মিনি 2026 মডেলে 8.5 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি P3 ওয়াইড কালার গ্যামাট, 1,200 নিট পর্যন্ত ব্রাইটনেস, ও 2,312 x 1,512 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনে আলোর প্রতিফলন কমানোর জন্য ট্যাবটির ন্যানো টেক্সচার ডিসপ্লে এডিশনও আছে। একে জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP67 রেটিং রয়েছে।
আইপ্যাড মিনি নতুন সংস্করণের পিছনে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর রয়েছে, যা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ট্যাবটির আরেকটি নতুন ফিচার হল Acoustic Display সিস্টেম। মার্কিন টেক জায়ান্টটি দাবি করছে, এতে বিশেষভাবে ডিজাইন করা উফার রয়েছে, যা গ্লাস ও অ্যালুমিনিয়ামের কাঠামোর মাঝে অবস্থান করা কাস্টম টুইটারের সঙ্গে যুক্ত। ফলে ডিভাইসটি কে কাজে লাগিয়ে শব্দ তৈরি করতে পারবে।
এই ট্যাবলেটে ব্যবহৃত A20 চিপসেট 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এতে সাতটি কোরের জিপিইউ রয়েছে, যার প্রতিটি কোরে নিউরাল অ্যাক্সিলারেটর যুক্ত করা হয়েছে। 128 জিবি ও 256 জিবি ভার্সনে পাঁচটি কোরের সিপিইউ আছে। 512 জিবি মডেলে ছয় কোরের সিপিইউ দেওয়া হয়েছে।
ট্যাবে 18.9Wh লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে। Apple দাবি করছে, এটি ফুল চার্জে 10 ঘন্টা ভিডিও প্লেব্যাক করতে পারবে। ব্যাটারি 35W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। ডিভাইসে N1 ওয়্যারলেস নেটওয়ার্কিং চিপ, Wi-Fi 7, ও ব্লুটুথ 6.0 সাপোর্ট রয়েছে। 5G মডেলে C2 মডেল যুক্ত করা হয়েছে। এটি আগের প্রজন্মের তুলনায় 50 শতাংশ ফাস্ট সেলুলার স্পিড অফার করবে বলে জানানো হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Apple Reportedly Acknowledges iPhone Duo Inner Display Failures After Users Report Cracks