বিনামূল্যে 1000GB ডাটা দিচ্ছে Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জানুয়ারী 2019 15:20 IST
হাইলাইট
  • ব্রডব্যান্ডে নির্বাচিত গ্রাহকদের 1TB ডাটা বিনামূল্যে দিচ্ছে Airtel
  • 799 টাকা বা তার বেশি প্ল্যানের Airtel ব্রডব্যান্ড গ্রাহক এই সুবিধা পাবেন
  • সাথে থাকছে বিনামূল্যে Netflix আর Amazon Prime সাবস্ক্রিপশান

799 টাকা বা তার বেশি প্ল্যানের Airtel ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যে অতিরিক্ত ডাটা পাবেন

Jio GigaFiber লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। তাই নিজের গ্রাহক ধরে রাখতে ব্রডব্যান্ডে নির্বাচিত গ্রাহকদের 1TB পর্যন্ত ডাটা বিনামূল্যে দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। 31 মার্চ পর্যন্ত এই অফার চলবে। কিন্তু এই অতিরিক্ত ডাটা কোন গ্রাহকরা পাবেন। দেখে নেওয়া যাক।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

Advertisement

 

799 টাকা বা তার বেশি প্ল্যানের Airtel ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যে অতিরিক্ত ডাটা পাবেন। 799 টাকা প্ল্যানের গ্রাহকরা অতিরিক্ত 500GB ডাটা বিনামূল্যে পাবেন। এই প্ল্যানে 40Mbps স্পিডে 100GB ডাটা পাওয়া যেত। 999 টাকা প্ল্যানে আগে 100 Mbps স্পিডে 250GB ডাটা পাওয়া যেত। এই প্ল্যানের গ্রাহকরা অতিরিক্ত 1TB ডাটা বিনামূল্যে পাবেন।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

 

এছাড়াও 1,299 টাকা ও 1,999 টাকা প্ল্যানের গ্রাহকরাও অতিরিক্ত 1TB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। দুটি প্ল্যানের কানেকশান স্পিড 100 Mbps। 799 টাকা বাকি তিনটি প্ল্যানের সাথে থাকছে বিনামূল্যে Netflix আর Amazon Prime সাবস্ক্রিপশান।

Advertisement

 

আরও পড়ুন: 1,200 কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone

 

Jio GigaFiber কে ঘায়েল করতে এই অফার নিয়ে এসেছে Airtel। গত বছর কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। প্রসঙ্গত Jio GigaFiber কানেকশানে সর্বোচ্চ 1Gbps স্পিড পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel Broadband
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  2. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  3. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  4. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  5. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  6. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  7. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  8. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  9. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  10. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.