নতুন সাজে একগুচ্ছ ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 সেপ্টেম্বর 2018 16:24 IST
হাইলাইট
  • ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে এবার নতুন করে সাজালো BSNL
  • এবার 4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা ব্যবহার করা যাবে
  • চেন্নাই শহরের BSNL গ্রাহকরা নতুন এই প্ল্যানের সুবিধা ব্যবহার করতে পারবেন

4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা পাওয়া যাবে।

Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরুর পর থেকেই একের পর এক নতুন ফাইবার প্ল্যান সামনে নিয়ে আসছে BSNL। কোম্পানির হাই এন্ড ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে এবার নতুন করে সাজালো BSNL। এর ফলেই একই টাকায় আগের থেকে বেশি ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর ফলেই এবার 4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা ব্যবহার করা যাবে। বিস্তারে BSNL এর সবকটি ফাইবার প্ল্যান দেখে নেওয়া যাক।

Telicom Talk ওয়াবসাইটে এক রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র চেন্নাই শহরের BSNL গ্রাহকরা নতুন এই প্ল্যানের সুবিধা ব্যবহার করতে পারবেন। বেস প্ল্যানে 999 টাকায় 80 Mbps স্পিডে 600GB ডাটা ব্যবহার করা যাবে। এই লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 2Mbps হয়ে যাবে। আগের এই প্ল্যানে 60 Mbps স্পিডে 250GB ডাটা ব্যবহার করা যেত।

1299 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যাচ্ছে। অন্যদিকে 1699 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 1.1TB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 80Mbps স্পিডে 550 GB ডাটা ব্যবহার করা যেত। 1999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 1.4TB ডাটা পাওয়া যাবে।

এর পরেই রয়েছে 2999 টাকার প্ল্যান। এই প্ল্যানে 100 Mbps স্পিডে 2TB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 80 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যেত। সব শেষে 4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা পাওয়া যাবে।

এই সব প্ল্যানেই লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে অয়েস কলের সুযোগ। প্রত্যেক প্ল্যানের সাথেই বিনামূল্যে একটি ইমেল আইডি আর স্টোরেজ পাওয়া যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Jio GigaFiber
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.