BSNL আনল রিপাবলিক ডে স্পেশাল রিচার্জ প্ল্যান, দিনে 7 টাকায় 2.6 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 জানুয়ারী 2026 16:27 IST
হাইলাইট
  • BSNL রিপাবলিক ডে উপলক্ষে Bharat Connect 26 প্ল্যান লঞ্চ করেছে
  • এই প্রিপেইড প্ল্যানের মেয়াদ 365 দিন
  • BSNL গ্রাহকরা প্রতি দিন 2.6 জিবি ডেটা ব্যবহার করতে পারবে

BSNL Bharat Connect 26 plan offers a validity of 365 days

BSNL ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্পেশাল প্রিপেইড প্ল্যান চালু করার ঘোষণা করল। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি Bharat Connect 26 রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এটি 365 দিন ভ্যালিডিটির সাথে এসেছে। প্রতি দিন মাত্র 7 টাকা খরচে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে পারবে গ্রাহকরা। এছাড়াও, প্রতি দিন 2.6 জিবি ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল সোশ্যাল মিডিয়া পোস্টে এই লিমিটেড পিরিয়ড প্ল্যানের ব্যাপারে জানিয়েছে। চলুন BSNl Bharat Connect 26 প্রিপেইড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNl Bharat Connect 26 প্ল্যান: দাম ও সুবিধা

বিএসএনএল ভারত কানেক্ট 26 প্ল্যানের দাম 2,626 টাকা রাখা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় 218 টাকা খরচ৷ দিনের হিসেবে প্রায় 7 টাকা। প্রিপেইড প্ল্যানের মেয়াদ পুরো এক বছর। এটি দিনে 100টি ফ্রি SMS, 2.6 জিবি ডেটা/ডেইলি, এবং আনলিমিটেড ভয়েস কলের সাথে এসেছে। প্ল্যানটি জানুয়ারি 24 থেকে ফেব্রুয়ারি 24 পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ রিচার্জ করার জন্য হাতে এক মাসের একটু বেশি সময় আছে।

BSNL বর্তমানে 365 দিন মেয়াদের দুইটি প্ল্যান অফার করে। 2,626 টাকা দামের ভারত কানেক্ট 26 প্ল্যান লঞ্চের পর বার্ষিক রিচার্জ প্যাকের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। 2,399 টাকার অ্যানুয়াল প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, ও প্রতি দিন 100টি ফ্রি SMS পাওয়া যায়।

অন্য দিকে, 2,799 টাকার অ্যানুয়াল প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 3 জিবি ডেটা, ও প্রতি দিন 100টি ফ্রি SMS পাওয়া যায়। দৈনিক ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি 40 Kpbs-এ নেমে আসবে। রিপাবলিক ডে স্পেশাল ভারত কানেক্ট 2026 প্ল্যানটি এক বছরের ভ্যালিডিটি খুঁজছেন এমন বিএসএনএল ইউজারদের জন্য ভাল বিকল্প এনেছে। এছাড়াও, এতে সামান্য বেশি দৈনিক ডেটাও দিচ্ছে কোম্পানি।

প্রসঙ্গত, BSNL নতুন বছরের শুরুতেই দেশের প্রতিটি সার্কেলে ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi পরিষেবা চালু করেছে। এর ফলে মোবাইলে দুর্বল নেটওয়ার্ক থাকলে বা নেটওয়ার্ক চলে গেলেও, গ্রাহরা Wi-Fi কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে অন্য নম্বরে ভয়েস কল করতে পারবেন। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। Wi-Fi এর মাধ্যমে কল করার জন্য এক পয়সাও খরচ হবে না।

সংস্থা দাবি করছে, নতুন সিস্টেমে কল মোবাইল নেটওয়ার্কের বদলে Wi-Fi এর মাধ্যমে সম্পন্ন হয়। যার কারণে তাদের নেটওয়ার্কের ওপর চাপ কমবে। বর্তমান ফোন নম্বর ও ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই কল করা যাবে। কোনও থার্ড পার্টি অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে হবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  2. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  3. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
  4. Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
  5. Poco M8s 5G বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হল, 1 পার্সেন্ট চার্জে প্রায় এক ঘন্টা ফোনে কথা বলা যাবে
  6. Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
  7. 6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন
  8. Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল
  9. Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
  10. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.